পাবিপ্রবিতে পিপিআর বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট রুলস্ (পিপিআর)-২০০৮ বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের জন্য সনদ বিতরণ করেন। তিনদিনব্যাপী কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিকরুল ইসলাম। কোর্স […]

৭ মাসে ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ

বিডি২৪ভিউজ ডেস্ক : মন্দার বাজারে চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক পণ্য বিশ্ববাজারে রপ্তানি বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি পোশাক পণ্য রপ্তানি হয়েছে ইউরোপের বাজারে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে, তৃতীয় যুক্তরাজ্য এবং চতুর্থ অবস্থান রয়েছে কানাডার বাজার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে। ইপিবির তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের […]

দেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফুটবল খেলার উন্নয়নে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনা বাংলাদেশকে সহযোগিতা করতে পারে অভিমত ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘মেসির নাম এবং আর্জেন্টিনার ফুটবল খেলা বাংলাদেশের ঘরে ঘরে খুবই জনপ্রিয়।’ আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো গতকাল মঙ্গলবার সকালে গণভবনে সৌজন্য […]

যুক্তরাজ্যের বাজারে পোশাক রপ্তানিতে চীনের পরই বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : যুক্তরাজ্যে যেসব দেশ পোশাক রপ্তানি করে, তার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। ২০১৫ সালে ভারত, ইতালি ও তুরস্ককে পেছনে ফেলে দ্বিতীয় শীর্ষ অবস্থানে পৌঁছায় বাংলাদেশ। অবশ্য বরাবরের মতো যুক্তরাজ্যের বাজারে পোশাক রপ্তানিতে প্রথম অবস্থান ধরে রেখেছে চীন। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তরের (অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে […]

নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে গণতান্ত্রিক ধারা এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এই আহ্বান জানান। মিঠামইনের প্রত্যন্ত হাওরে রাষ্ট্রপতির নামে ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ উদ্বোধন […]

নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ

বিডি২৪ভিউজ ডেস্ক : ২০২৪ সালের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে এ কাজ আগামী জুনেই শেষ হয়ে যাবে বলে আশা করছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে পুরো প্রকল্পের ৭৫ শতাংশের বেশি অগ্রগতি হয়েছে […]

উন্নত দেশ হিমশিম খাচ্ছে, আমরা এখনও অর্থনীতিকে গতিশীল রেখেছি

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতিকে সচল রাখার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা মহামারি, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা, তার ওপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, যার ফলে আজ সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। পরিবহন খরচ বেড়েছে, পণ্যমূল্য বেড়েছে, প্রতিটি জিনিসের মূল্য আজ ধরাছোঁয়ার বাইরে। অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে, আমাদের দেশে এখনও অর্থনীতিকে গতিশীল […]

স্মার্ট বাংলাদেশ গড়তে মেধা কাজে লাগান

বিডি২৪ভিউজ ডেস্ক : নবীন বিসিএস কর্মকর্তাদের ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি চাই […]

বাণিজ্য সম্ভাবনা ॥ ভারতের সঙ্গে ২ হাজার কোটি ডলারের

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বছরে ২ হাজার কোটি মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ লক্ষ্যে কাজ শুরু করেছে উভয় দেশ। আগামী মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠেয় বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক সামনে রেখে বিগত ৫০ বছরের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে সবচেয়ে বেশি জোর দিয়েছে দুই দেশ। মহামারি করোনা থেকে ক্ষতিগ্রস্ত অর্থনীতি […]

আরও ৪৪ দেশের নাগরিকত্ব পাবেন বাংলাদেশিরা

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্ব রাখার সুবিধা বেড়েছে। আরও ৪৪টি দেশের নাগরিকত্ব নেওয়ার সুযোগ পাবেন তারা। গতকাল সোমবার এ সংক্রান্ত এসআরও জারির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এর […]