মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন কে- শুভেচ্ছা ও অভিনন্দন : ইদ্রিস আলী বিশ্বাস

নবাগত মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন কে- শুভেচ্ছা ও অভিনন্দন : ইদ্রিস আলী বিশ্বাস – সভাপতি: পাবনা চাল কল মালিক সমিতি ও সাবেক কার্যকরী সদস্য পাবনা জেলা আওয়ামী লীগ।

সরকারের উন্নয়নমূলক কাজে কোনো ওজর আপত্তি চলবে না- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নমূলক সকল কাজের বিষয়ে অবগত আছেন। কোথায় কী হচ্ছে সবকিছুর খবর তিনি রাখেন। তাই সরকারের উন্নয়ন কাজে কোনো প্রকার ওজর আপত্তি চলবে না বলে জানালেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর। আজ ঢাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি […]

অধ্যাপক পদোন্নতি দাবীতে পাবিপ্রবি শিক্ষক আলিমের অবস্থান কর্মসূচি , উপাচার্যের আশ্বাসে প্রত্যাহার

পাবনা প্রতিনিধি : অধ্যাপক পদোন্নতির দাবীতে মঙ্গলবার সকাল ১০ টা থেকে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে সামনে কম্বল নিয়ে অবস্থান নেন পাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম। অবস্থানের বিষয়ে জানতে চাইলে ড. এম আবদুল আলীম বলেন, চার বছর ধরে আমার পদোন্নতি অধ্যাপক আটকে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ আমার পদোন্নতি চার বছর আগেই দেয়ার […]

নানা আয়োজনে স্বপ্নদ্বীপ রিসোর্টের বসন্ত বরণ , ভালোবাসা দিবস ও রিসোর্টের ৩য় বর্ষ উৎযাপন

পাবনা প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীর জয়নগরে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে বসনৃত বরণ ও ভালোবাসা দিবস উদযাপন করেছে। মঙ্গলবার দুপুরে কেক কেটে দিনব্যাপী এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু। এসময় আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আ:লীগের যুগ্ম সম্পাদক ও […]

প্রাথমিকে আরো সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা আসছে

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আরো সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা আসছে। শিগগিরই এ বিষয়ে বিক্তপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর বিজ্ঞপ্তি […]

নির্বাচনের আগেই রেলের চার প্রকল্প চালু হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : রেলওয়েতে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৩৬টি প্রকল্প চলমান। এর মধ্যে কক্সবাজার, পদ্মা সেতু, খুলনা-মোংলা ও আখাউড়া-লাকসামের মতো প্রকল্পগুলোতে সরকারের অগ্রাধিকার। নির্বাচনের আগে এসব প্রকল্প কাছাকাছি সময়ে উদ্বোধন করে আলোচনায় থাকতে চায় রেল। সেই লক্ষ্যে আগামী জুন থেকে অক্টোবরের মধ্যে এই চার প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র বলেছে, নির্বাচনের আগে সরকার তার […]

পূর্বাচল প্রকল্পের ছোঁয়ায় বাড়ছে নগরায়ন

বিডি২৪ভিউজ ডেস্ক : দৃষ্টিনন্দন ৩শ’ ফুট সড়ক খ্যাত দেশের প্রথম প্রশস্ত হাইওয়ে এক্সপ্রেস ও দেশের প্রথম পাতাল রেলের এমআরটি লাইন-১ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রাজধানীর উত্তর সিটি করপোরেশন এর যে কোনো স্থান থেকে যে কেউ মাত্র ১০ থেকে ২০ মিনিটে বাসে চড়ে প্রবেশ করতে পারেন পূর্বাচলে। আর দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম পরিকল্পিত শহর বাস্তবায়নের পথে […]

১৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পাচ্ছে একুশে পদক

বিডি২৪ভিউজ ডেস্ক : বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৯ বিশিষ্ট নাগরিক ও দুই প্রতিষ্ঠানকে ২০২৩ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বছর ভাষা আন্দোলনে অবদানের জন্য তিনজন, শিল্পকলায় আটজন, শিক্ষায় এক ব্যক্তি ও এক প্রতিষ্ঠান, সমাজসেবায় এক ব্যক্তি ও এক প্রতিষ্ঠান এবং রাজনীতিতে […]

রমজানে নিত্যপণ্যের দাম কমবে, বাড়বে না

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন রমজান মাসে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্থিতিশীল হয়ে উঠে উল্লেখ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, এ বছর থেকে একটা ওয়াদা দিতে পারি, রমজানের সময় দাম কমবে, বাড়বে না। মাসটিতে নিত্যপণ্যের মূল্য এবং সরবরাহ স্বাভাবিক রাখতে খুচরা ও পাইকারি ব্যবসায়ী, আড়তদার এবং মিল মালিকদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার […]

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : রবিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে বাহিনীটির ‘৪৩তম জাতীয় সমাবেশ-২০২৩’-এ প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে তথ্য-প্রযুক্তির প্রসারের যে পদক্ষেপ নিয়েছি, এতে এই দেশ হবে স্মার্ট বাংলাদেশ। সবার সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলবো। স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’ প্রধানমন্ত্রী […]