ভালবাসা দিবসে বিজয় সরকারের নতুন গান ফিরে এসো ওগো কমলিকা
জাহিদ হাসান নিশান। (বিনোদন প্রতিবেদক) : আবেগ-অনুভূতি প্রকাশের জন্য গান এক অনন্য মাধ্যম। প্রেমের স্মৃতি রোমন্থনেও অনেকে ডুব দিয়ে থাকেন সুরের সাগরে। তাই ভালোবাসা দিবস ঘিরে উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী গীতিকার, সুরকার বিজয় সরকার প্রকাশ করলেন তাঁর ‘কমলীকা’সিরিজের নতুন গান। চলে এসো ওগো কমলীকা” শিরোনামের নতুন এই গানের গীতিকার, সুরকার বরাবরের মত বিজয় সরকার নিজেই। […]