পাতালরেলের যুগে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মহাকাশ জয়, বিশাল সমুদ্রসীমা জয়, যানজটের শহর রাজধানীতে স্বপ্নের মেট্রোরেলের পর এবার পাতালরেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। ঢাকা শহরের যানজট নিরসনে এটি মাইলফলক হিসেবে কাজ করবে। স্বাধীনতার ৫১ বছরে বাংলাদেশের যোগাযোগব্যবস্থা এখন এক নতুন বিপ্লবের উদাহরণ। ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন করবেন। […]

রাজশাহীতে ১৩১৭ কোটি টাকার ২৫ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার রাজশাহীতে দিনব্যাপী সফরে প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন। এ ছাড়া, প্রধানমন্ত্রী আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সরকারি সূত্র জানায়, বাস্তবায়িত প্রকল্পগুলো হলো- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। রাজশাহী সিটি করপোরেশন […]

রোহিঙ্গা-স্থানীয়দের সহায়তায় ৭৫০ কোটি টাকা দিল ইউএসএআইডি

বিডি২৪ভিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) খাদ্য ও জ্বালানির অত্যধিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের চলমান চাহিদা মেটানোর লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে ৭৫০ কোটি টাকা অনুদান দিচ্ছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানায় নতুন […]

শিক্ষার্থীদের নিকট সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরা শিক্ষকদের দায়িত্ব- ডেপুটি স্পীকার

পাবনা প্রতিনিধি : জয় বা পরাজয় নয়, সুস্থ‌্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। এখানে কেউ বিজয়ী হবে, আর কেউ বিজয়ী হওয়ায় সহযোগিতা করবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ‌্যমে সুস্থ‌্য মানব-সম্পদ গড়ে তোলা হয়, এটি আমাদের দায়িত্ব। আমরা যখন ছাত্র ছিলাম হানাদার বাহিনী আমাদের এ ধরণের সুন্দরভাবে প্রতিযোগিতা করার সুযোগ দেয় নি। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা জাতির পিতার […]

পাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আইটি ফেয়ার শুরু

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় আইটি ফেয়ার শুরু হয়েছে। শনিবার সকালে আইটি ফেয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে বিভাগের সেমিনার কক্ষে আইটি ফেয়ারের আয়োজন করা হয়েছে। সেখানে দিনব্যাপী প্রজেক্ট প্রদর্শনী চলে। এদিকে দ্বিতীয় সেশনে গ্যালারী-২‘বাইয়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড নিউরোইমেজিং: কারেন্ট পার্সপেকটিভ […]

মরহুম হেলাল উদ্দিনের ৮তম মৃত্যুবার্ষিক স্মরণে কাপ্তাই গণমাধ্যম কর্মীদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি ঃ সাংবাদিক মাহফুজ আলমের ছোট ভাই মরহুম হেলাল উদ্দিনের ৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে কাপ্তাই গণমাধ্যম কর্মীদের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হয়েছে। মরহুম হেলাল উদ্দিন ছিলেন একজন সমাজকর্মী, ক্রীড়াবিদ, সাবেক ক্রিকেটার ও একজন স্বচ্ছ রাজনৈতিক কর্মী হিসেবে চট্টগ্রাম ফয়েজ লেক এলাকায় সুপরিচিত ব্যক্তি হিসেবে গড়ে সুনামের সাথে সামাজিক কর্মকান্ডে প্রশংসা […]

ডিজিটালাইজেশনে বাংলাদেশে বিপ্লব ঘটে গেছে : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ জুন রাঙামাটি জেলার বেতবুনিয়ায় দেশের প্রথম স্যাটেলাইট আর্থ স্টেশন স্থাপন করেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার প্রধান হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ। বাংলাদেশ এখন বিশ্বের স্যাটেলাইট পরিবারের ৫৭তম গর্বিত সদস্য। বাংলাদেশকে আর বিদেশি স্যাটেলাইটের ওপর নির্ভর করতে হবে না। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক […]

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য যুক্তরাষ্ট্র ৭৫ মিলিয়ন ডলার দেবে

বিডি২৪ভিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র কক্সবাজারে ঝুঁকিতে থাকা রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় বাংলাদেশীদের চাহিদা মেটাতে অতিরিক্ত ৭৫ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দেবে। খাদ্য ও জ্বালানী মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় এ সহায়তা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, এই নতুন অর্থ দিয়ে প্রায় […]

ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের মহাসড়কে

বিডি২৪ভিউজ ডেস্ক : ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের মহাসড়কে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, মোবাইল ফোনে মানুষ ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সুবিধা গ্রহণ করছেন। পুরো পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়, গ্রাম হয়ে উঠেছে শহর। মোবাইল ফোন সেক্টরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এই মোবাইল ফোন সেটের সিংহ ভাগ এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। বৃহস্পতিবার […]

কমানো হচ্ছে পণ্যের আমদানি শুল্ক

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বলেছেন, চোরাচালান প্রতিরোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনাসহ নানামুখী পদক্ষেপের মাধ্যমে টেকসই অর্থনীতি বিনির্মাণে বাংলাদেশ কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মূল্যস্ফীতি স্বাভাবিক অবস্থায় ধরে রাখার জন্য পণ্যের আমদানি শুল্ক কমানো হচ্ছে। পরবর্তী প্রজন্মের হাত ধরে জ্ঞান চর্চা এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধির মাধ্যমে […]