মালয়েশিয়ায় ‘অবৈধ’ বাংলাদেশিদের বিষয় বিবেচনার আশ্বাস
বিডি২৪ভিউজ ডেস্ক : হাইকমিশন জানায়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার সেদেশে ইতোমধ্যে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের সহজ প্রক্রিয়ায় বৈধ করার অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরটি তার ঢাকায় হতে যাচ্ছে। […]