৩৬ ঘন্টা পর কাপ্তাই হ্রদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : গেল শুক্রবার দুপুরে রাঙামাটির লংগদু এলাকায় কাপ্তাই হ্রদে বালুভর্তি বোট ও স্পিডবোট এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীর হ্রদের পানিতে তলিয়ে নিখোঁজ হয়,৩৬ ঘন্টা পর জেলেদের জালের সাথে উঠে আসে নিখোঁজ দু’জনের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী রিটনের লাশ। পরে সকাল ৬টার দিকে ভেসে উঠে এলোমিনা চাকমার মৃতদেহ। রবিবার (৬ নভেম্বর) মধ্যরাত […]

হাসপাতাল হচ্ছে না, জাতীয় উদ্যান গড়ে তোলা হবে সিআরবিতে

বিডি২৪ভিউজ ডেস্ক : চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবির প্রাণ-প্রকৃতি রক্ষায় যে আন্দোলন শুরু হয়েছিল, তার সফল সমাপ্তি ঘটছে। ইতোমধ্যে নানাভাবে সিআরবি থেকে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণ প্রকল্প সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে শনিবার বিকেলে নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত মহাসমাবেশ থেকে এর অনানুষ্ঠানিক ঘোষণা এলো। বলা হয়, সিআরবিতে হাসপাতাল নির্মাণ করা হবে না। এখানে বঙ্গমাতা শেখ […]

পাওয়া যাবে ক্লিন গ্যাস, চাপও বাড়বে

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই দিনের বেলায় গ্যাস না থাকার অভিযোগ। অনেক এলাকায় গ্যাস থাকলেও চাপ এতই কম যে রান্না করাই দুরূহ। এই অবস্থায় গ্যাসের ভোগান্তি কিছুটা কমাতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) সঞ্চালন লাইন পরিষ্কারের উদ্যোগ নিয়েছে তিতাস। গ্যাস লাইন পরিষ্কারের কারণে আগামী সাতদিন (৬ থেকে ১২ নভেম্বর) ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের […]

ইইউর সঙ্গে সম্পর্ক নতুন কলেবরে নিতে চায় ঢাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ করতে যাচ্ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর সঙ্গে সম্পর্কের ৪৯তম বছর প্রায় শেষ হওয়ার পথে। দীর্ঘ এ সময়ে ঢাকা-ইইউ সম্পর্ক এখনও ২১ বছর আগের করা সহযোগিতা-চুক্তির মধ্যেই আটকে আছে। তবে গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের পরিবর্তন, বিশেষ করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল […]

পারস্পরিক অংশীদারত্ব বাড়াতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, পাঁচ চ্যালেঞ্জ মাথায় রেখে কাজ করছে ঢাকা। প্রাথমিকভাবে ‘বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব উন্নয়ন’ নিয়ে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর টোকিও সফরে এ বিষয়ে গুরুত্ব দেয়া হবে। কূটনৈতিক সম্পর্কের সূবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ ও জাপান। এই উপলক্ষে সারা বছরই নানা অনুষ্ঠান পfলন করছে ঢাকা ও টোকিও। এরই অংশ হিসেবে ২৯ নভেম্বর […]

৮৭৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একশ’ সেতু

বিডি২৪ভিউজ ডেস্ক : সারাদেশে সড়ক-যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত করতে দেশের নয়টি অঞ্চলে ১০০টি সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। ৮৭৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণ করা হয়েছে। আগামীকাল ৭ নভেম্বর এই সেতুগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুগুলো চালু হলে দেশের বিভিন্ন আঞ্চলিক, জেলা ও […]

সমবায় গঠনে কাজ করতে যুব সমাজের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশকে আরো এগিয়ে নিতে জনগণকে একত্রিত করে সমবায় গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যদি যুব সমাজ এগিয়ে এসে সমগ্র গ্রাম ও মানুষকে এক করে সমবায়ের মাধ্যমে কার্যক্রম চালাতে পারে তাহলে আমরা […]

প্রাথমিকের পরীক্ষণ বিদ্যালয়ে ছুটির আমেজ!

পাবনা প্রতিনিধি : ‘বছরে তিনটি ঐচ্ছিক ছুটি আছে। সেগুলো কাজে লাগাতে সাপ্তাহিক ও সরকারি ছুটির পাশাপাশি ঐচ্ছিক ছুটি যোগ করা হয়েছে। আরও দেড় মাস থাকলেও একটি ছুটি কাটানো যাবে না এমন আক্ষেপের কথা জানালেন পাবনা পিটিআই সুপার ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের প্রধান ফরিদ উদ্দিন হায়দার।’ পাবনা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে চলছে ছুটির আমেজ। শিক্ষক […]

নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে আটক ২, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলা বলরামপুরে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে। রবিবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। এর […]

অরণী ছবি এঁকে পেল প্রধানমন্ত্রীর এক লাখ টাকা পুরস্কার

পাবনা প্রতিনিধি : ছোট্ট শিশু শিক্ষার্থী জান্নাতুল আদন অরণীর আঁকা একটি ছবি দেশের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। ছবিটি আগামী বাংলা নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে মুদ্রিত হবে। ছবিটির জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকা পুরস্কারও পেয়েছে অরণী। অরণী পাবনার ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী। সে পৌর এলাকার ভেলুপাড়া গ্রামের শিক্ষক দম্পতি […]