ইয়ুথ ফর সাইন্সের কুইজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ইবির বিল্লাল
ইবি প্রতিনিধি: ’ইয়ুথ ফর সাইন্স’ প্রতিযোগিতার ‘কুইজ প্রতিযোগিতা’ বিভাগে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বিল্লাল হোসেন। তিনি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী। এই প্রতিযোগিতাটি আয়োজন করেন প্রথম আলোর ‘বিজ্ঞান চিন্তা’ ম্যাগাজিন ও ফিউচার ফার্মিং বাংলাদেশ। শনিবার মাসব্যাপী এ আয়োজনের চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা […]