আরও তিনটি সবুজ কারখানার স্বীকৃতি পেল বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের আরও তিনটি পোশাক কারখানা সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে। নতুন করে সবুজ কারখানার সনদ পাওয়া এই তিনটি প্রতিষ্ঠান হলো- গাজীপুরের সি এ নিটওয়্যার লিমিটেড, সিলকন স্যুয়িং লিমিটেড এবং ময়মনসিংয়ের সুলতানা সোয়েটার্স লিমিটেড। প্রতিষ্ঠানগুলো প্লাটিনাম রেটিং পেয়েছে। এর মধ্যে দিয়ে দেশে বর্তমানে সবুজ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬টি। আজ শনিবার বাংলাদেশ পোশাক প্রস্তুত ও […]

প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

বিডি২৪ভিউজ ডেস্ক : ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অফিশিয়াল আইডি নেই। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আজ শনিবার এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাদের ফেসবুক পোস্টে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিক […]

মাছ গোশত ডিম উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের গৃহীত কৃষিবান্ধব নীতি ও কার্যক্রমে দানাদার খাদ্য, মাছ, গোশত ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ এবং দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে। আজ রোববার ‘বিশ্ব খাদ্য দিবস-২০২২’ উপলক্ষে গতকাল শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ধান, পাট, আম, পেয়ারা আলু প্রভৃতি ফসল ও ফল উৎপাদনে বাংলাদেশ […]

ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে বিনিয়োগে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনে শনিবার সন্ধ্যায় সফররত ব্রুনাই সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহর সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। সন্ধ্যায় ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ বঙ্গভবনে এলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, সুলতানের প্রথমবারের মতো বাংলাদেশ সফরের মাধ্যমে ভাতৃপ্রতিম দুই […]

গোয়ালন্দে অগ্নিকান্ডে দুই পরিবারের চারটি ঘর পুড়ে ছাই

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন এলাকায় অগ্নিকাণ্ডে ১ টি বসত বাড়ি সহ ৪টি ঘর ও ছাগল, হাঁস-মুরগি, নগদ টাকা, স্বর্ণলাংকার সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে সাড়ে চার লক্ষাধিক টাকার অধিক। শনিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ছোট-ভাকলা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড চর আন্দার […]

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে প্রশাসন ভবনের উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের এপিএ’র অংশ হিসাবে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপ-উপাচার্য ও এপিএ টিমের আহবায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। অনুষ্ঠানে […]

পাবনায় বিশ্ব সাদাছড়ি দিবস উৎযাপিত

রফিকুল ইসলাম সুইট : “ দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” ” এই শ্লোগানে পাবনায় উৎযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস ২০২২। অন্ধপ্রতিবন্ধিদের মাঝে সাদাছড়ি (স্মার্ট হোয়াইট ক্যান) বিতরণ করা হয়। শনিবার সকালে পাবনা জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধি সেবা ও সহায়ক কেন্দ্র এর আয়োজনে দিবসটি উৎযাপিত হয়। সকাল সকাল ১১ […]

পাবনায় বিশ্ব হাত ধোয়া দিবস উৎযাপিত

রফিকুল ইসলাম সুইট : “ হাতের পরিছন্নতায় এসো সবে হই এক” এই শ্লোগানে পাবনায় উৎযাপিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২। শনিবার সকালে পাবনা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উৎযাপিত হয়। সকাল সকাল সাড়ে ৯ টায় র‌্যালী শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত […]

সঙ্গীত শিল্পী সাকিনা ডেনী আর নেই

নিউইয়র্ক (ইউএনএ): বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাকিনা ডেনী আর নেই। তিনি বাংলাদেশ সময় শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মরহুমা সাকিনা ডেনী দীর্ঘ প্রায় ৪০ বছর নিউইয়র্কে বসবাস করার পর স্বামী কবি ও সঙ্গীত শিল্পী সহীদুল সরকারের সাথে রংপুর জেলার নীলফামারীর ডোমারে স্থায়ীভাবে বসবাস করছিলেন। […]

পাবিপ্রবি’র পরিবহন পুলে যুক্ত হলো ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার ওয়ার্কশপ ও পরিবহন অফিস এবং ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস)’র শুভ উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে পরিবহন পুল চারতলা বিশিষ্ট স্থায়ী ওয়ার্কশপ ও পরিবহন অফিস পেল। দুপুর ২.৩০ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ সময় […]