তিস্তা মহাপরিকল্পনা দ্রুত আলোর মুখ দেখবে: চীনা রাষ্ট্রদূত

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং দেশের উত্তরাঞ্চলে অবস্থিত তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প পরিদর্শন করেছেন। রবিবার (৯ অক্টোবর) সকালে তিস্তা ব্যারেজ ও কমান্ড এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা দ্রুত আলোর মুখ দেখবে।’ রাষ্ট্রদূত বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে ব্যারেজ এলাকার সম্ভাব্যতা যাচাই চলছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সবদিক দিয়ে উত্তর অঞ্চলের আমূল […]

পেনশন পাবেন প্রবাসীরাও

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার ভিত্তিতে পেনশন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সম্প্রতি ইতালি সফরে গিয়ে পেনশনের বিষয়টি জানান সচিব। বাংলাদেশে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে এবং তাদের সুবিধা-অসুবিধা দেখতে ইতালি সফর করছেন বাংলাদেশের একটি প্রতিনিধিদল। যার নেতৃত্বে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক […]

গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তির অধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয়’

বিডি২৪ভিউজ ডেস্ক : গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো জনগণের তথ্য প্রাপ্তির অধিকারের সাথে সাংঘর্ষিক নয় বা এর সঙ্গে তথ্য প্রাপ্তি সংক্রান্ত অধিকার ব্যাঘাত হওয়ার কোনো সম্পর্ক নেই। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান থেকে প্রতিবাদের মুখে রোববার (৯ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্র ও জনগণের স্বার্থে […]

শিল্পী সমরজিৎ রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিডি২৪ভিউজ ডেস্ক : একুশে পদকবিজয়ী বিশিষ্ট শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এক শোক বার্তায় সমরজিৎ রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সমরজিৎ রায় রবিবার (৯ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে ধানমন্ডির […]

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ রিসোর্স সেন্টার উদ্বোধন

বিডি২৪ভিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নে হালদা নদীর পাড়ে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ রিসোর্স সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে এর উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা অন্যতম। হালদা রিভার […]

৭২ ঘণ্টার মধ্যে সাংবাদিক আপনের ওপর হামলাকারীরা গ্রেপ্তার না হলে প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাংবাদিক সিরাজুল ইসলাম আপনের ওপর হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে স্থানীয় প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে রোববার (০৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ হুশিয়ারী দেয়া হয়। দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি […]

আইটিএসের স্বীকৃত বিশ্বের সবচেয়ে নিরাপদ পোশাক কারখানারদেশ বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবুজ পোশাক কারখানার দেশ হিসেবে মর্যাদা পেয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিএস) সর্বশেষ প্রকাশনায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, রপ্তানিমুখী তৈরি পোশাক উৎপাদনের নিরাপদ কর্মপরিবেশ হিসেবে অনেক ভালো অনুশীলন আছে বাংলাদেশে। একই সঙ্গে ইফেকটিভ ম্যানেজমেন্ট অব ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে সেরা হিসেবে পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের […]

চাকরির নিয়োগপ্রক্রিয়াকে কলঙ্কিত করেছে খালেদা জিয়ার সরকার: জয়

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগপ্রক্রিয়াকে কলঙ্কিত করেছে খালেদা জিয়ার সরকার। শুক্রবার (৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। একটি ভিডিও শেয়ার করে পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ২০০৭ সালের ২২ জানুয়ারির সাজানো নির্বাচনকে […]

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মুখে হাসি ফোটাতে অঙ্গিকারাবদ্ধ’

বিডি২৪ভিউজ ডেস্ক: শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে অঙ্গিকারাবদ্ধ। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন। শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪ টায় […]

গৌতম বুদ্ধ মানবতা ও শান্তির অমীয় বাণী প্রচার করেছেন: রাষ্ট্রপতি

বিডি২৪ভিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মহামতি গৌতম বুদ্ধ একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ বিশ্ব গঠনে আজীবন সাম্য, মৈত্রী, মানবতা ও শান্তির অমীয় বাণী প্রচার করে গেছেন। তার আদর্শ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল ও মানবিকতায় পরিপূর্ণ। বুদ্ধের অহিংস বাণী ও জীবপ্রেম আজও বিশ্বব্যাপী সমাদৃত। বিশ্বে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ […]