জাপান থেকে ১২৮০ গাড়ি নিয়ে জাহাজ সরাসরি মোংলায়

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রথমবারের মতো রিকন্ডিশন গাড়ি নিয়ে একটি জাহাজ জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে মালেশিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি মালয়েশিয়া স্টার’ এক হাজার ২৮০ গাড়ি নিয়ে বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়ে বলে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা জানান। তিনি আরও বলেন, এরই মধ্যে গাড়ি খালাসের কাজ […]

বিশ্বব্যাংক দিচ্ছে ২৮৫৪ কোটি টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি ডলার সমান ৯৫ দশমিক ১৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ ২ হাজার ৮৫৪ কোটি ৮০ লাখ টাকা। গতকাল বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ও […]

বঙ্গমাতার সাহস ও ত্যাগের দৃষ্টান্ত অনুসরণীয়

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব যে ত্যাগ ও সাহসের দৃষ্টান্ত রেখে গেছেন, তা দেশ-বিদেশের বহু নারীর জন্য অনুসরণীয়। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের দেশের মেয়েরা শুধু নয়, পৃথিবীর অনেক মেয়েই তাঁর জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারবে। এই শিক্ষা নিতে […]

পাবনায় ফজিলাতুননেছা মুজিবের জন্মবার্ষিকী উৎযাপিত

রফিকুল ইসলাম সুইট : পাবনায় নানা আয়োজনে উৎযাপিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন ও দুস্থ মহিলাদের মধ্যে দুই হাজার নগদ টাকা প্রদান করা হয়। সামবার পাবনা জেলা প্রশাসন সকাল ১০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ, দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অস্বচ্ছল […]

ঈশ্বরদীতে সঙ্গে শতাধিক সিলিন্ডার বিস্ফোরণ, সোনাকর্মকার আশঙ্কাজনক

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী শহরে এক সঙ্গে শতাধিক গ্যাসের মিনি সিলিন্ডার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি স্বর্ণের দোকানে আগুন ধরে যায়। এতে এক সোনার কর্মকার অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে রত্মা জুয়েলার্সে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ উজ্জ্বল কর্মকার (৪৪) ঈশ্বরদীর নুরমহল্লার […]

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পাবিপ্রবি উপাচার্য ও উপ-উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বিডি২৪ভিউজ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান আজ সোমবার দুপুরে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপাচার্য, উপ-উপাচার্য শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ […]

বঙ্গবন্ধুর জীবন সংগ্রামে বঙ্গমাতার অবদান অনস্বীকার্য -র্দীপংকর তালুকদার এমপি

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : বঙ্গমাতার আদর্শ নিয়ে আমাদের সকল নারীদেরকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, জাতির পিতার জীবন সংগ্রামে বঙ্গমাতার অবদান ছিল অবিস্মরণীয়। তিনি পাশে থেকে সাহস যুগিয়েছেন বলেই জাতির পিতা দিন রাত স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করতে পেরেছেন। স্বাধীন বাংলাদেশে বঙ্গমাতার হাত […]

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে রবিবার (৮ আগস্ট) সকাল ১০ টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে বঙ্গমাতা’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা -৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি পুত্র, বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক,ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক, […]

বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা – হীরেন পণ্ডিত

বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মূলত বাংলাদেশের স্বাধীনতাকে ভূলুন্ঠিত করার অপপ্রয়াস চালানো হয়েছিল। ১৯৭১ সালে আন্তর্জাতিক চক্র ও তাদের এদেশীয় দোসরদের সব ষড়যন্ত্র মোকাবিলা করে স্বাধীনতা অর্জনের পর থেকেই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ব্লুপ্রিন্ট রচনা করে কুচক্রীরা। বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরিকল্পনা শুরু […]

ঈশ্বরদীতে দোকান ভাংচুর ও লুটপাঠের অভিযোগের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি : ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের এমপি’র ব্যক্তিগত সহকারি রাজন মালিথার বিরুদ্ধে দোকান ভাংচুর ও মালপত্র লুটের অভিযোগ মিথ্যা দাবী করে প্রতিবাদ জানানো হয়েছে। রবিবার (৭ আগস্ট) রাতে ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত জণাকীর্ণ সাংবাদিক সম্মেলনে লিখিতভাবে সাজানো মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে যাচাই-বাছাই না করে দৈনিক সমকালসহ কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো […]