শিশুদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া আরও ১৫ লাখ ভ্যাকসিন দেশে

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন প্রয়োগ পরীক্ষামূলকভাবে শুরু হবে ১১ আগস্ট। এর আগে কোভ্যাক্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে শিশুদের জন্য তৈরি ফাইজারের আরও ১ দশমিক ৫ মিলিয়ন (১৫ লাখ) ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, ৩০ জুলাই শিশুদের জন্য ১৫ […]

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বেড়েছে রেমিট্যান্স ও রফতানি

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা মহামারির পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিপর্যস্ত দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। সদ্য বিদায়ী জুলাই মাসে অর্থনীতির কয়েকটি সূচক ঊর্ধমুখীধারায় ফিরেছে। বিশেষ করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রফতানি আয়ে ঊর্ধমুখী এবং বাংলাদেশ ব্যাংকের আমদানি ব্যয় সংকোচন নীতির ‍সুফল মিলছে অর্থনীতিতে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, […]

সৌরবিদ্যুতে সচল দুই হাজার কোটি টাকার কারখানা

বিডি২৪ভিউজ ডেস্ক : লোড শেডিংয়ে উৎপাদন ব্যাহত হওয়ায় চট্টগ্রামের শিল্প মালিকরা যখন চোখে অন্ধকার দেখছেন, এ সময় একটি প্রতিষ্ঠান নিজের উৎপাদিত বিদ্যুৎ দিয়ে তাদের কারখানা সচল রাখছে। চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ইউনিভার্সাল জিন্স নামের কারখানাটি এভাবে লোড শেডিংয়ের বিড়ম্বনা কাটাতে সফল হয়েছে। সৌর প্যানেল দিয়ে উৎপাদিত সৌরশক্তি ব্যবহার করে প্রতিদিন সাড়ে তিন মেগাওয়াট বিদ্যুৎ […]

ব্যাংকগুলোকে বিদেশে থাকা কালোটাকা সাদাকরার সুযোগ প্রচারের নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে করদাতাদের বিদেশে থাকা অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা আয়কর রিটার্নে প্রদর্শনের যে সুযোগ দেওয়া হয়েছে, তা ব্যাপকভাবে প্রচারের জন্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিদেশে […]

২৫০০ নারীর উপায় অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর উপহার

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আড়াই হাজার জন অসচ্ছল নারীকে দুই হাজার টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায়-এর মাধ্যমে উপহারের এ অর্থ পাঠানো হয়েছে। এ অর্থ উত্তোলনে গ্রহীতাকে কোনো চার্জ দিতে হবে না। উপহারের টাকার ক্যাশআউট খরচ সম্পূর্ণ বহন করেছে […]

বঙ্গমাতার সিদ্ধান্ত স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে বঙ্গমাতার নেপথ্য ভূমিকা তুলে ধরে বলেছেন, প্রধান রাজনৈতিক ইস্যুতে বঙ্গমাতার সিদ্ধান্ত দেশের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে। গতকাল সোমবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২’ প্রদান উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে […]

চিরিরবন্দরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ

মোঃ আসাদুল্লাহ আল গালিব,দিনাজপুর জেলা প্রতিনিধি :’মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রারনা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর চিরিরবন্দরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে আয়োজিতব্য গণভবন থেকে মূল অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে উপভোগ শেষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৮ আগস্ট) সকালে উপজেলা হল […]

পাম্পে পাম্পে হানা, কম তেলে জরিমানা

বিডি২৪ভিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ানোর মধ্যেই এবার দেশের বিভিন্ন জেলায় পেট্রল পাম্পগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযানে পরিমাপে তেল কম দেয়ার অভিযোগে কিশোরগঞ্জ, কুমিল্লা, চুয়াডাঙ্গা, বরিশাল, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, ঠাকুরগাঁও ও নোয়াখালীর ১৬টি পেট্রল পাম্পকে ১০ লাখ টাকা জরিমানা করার খবর দিয়েছেন প্রতিনিধিরা। মাপে তেল কম দেয়ার অভিযোগে দেশের বিভিন্ন […]

ভোট বন্ধের ক্ষমতা পাচ্ছেন প্রিসাইডিং অফিসাররা

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীর প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট কেন্দ্রে অনিয়ম, পেশিশক্তির ব্যবহার প্রতিরোধে ভোটগ্রহণ বন্ধ করার ক্ষমতা দেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারের হাতে। এ ছাড়া রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ২০৩০ সাল পর্যন্ত সময় দিচ্ছে ইসি। সব মিলে নতুন নির্বাচন […]

গম-ভুট্টা চাষিরা কম সুদে পাবেন ১ হাজার কোটি টাকার ঋণ

বিডি২৪ভিউজ ডেস্ক : আমদানি কমাতে ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় কৃষি খাতকে গুরুত্ব দিয়ে উৎপাদন বাড়াতে সহায়তা করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে গম ও ভুট্টা চাষিদের জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম শিগগিরই ঘোষণা করা হবে। নতুন এ প্রণোদনা প্যাকেজ থেকে কৃষক সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক […]