প্রশাসনের অবহেলা ও বিমুখতায় পুরোহিত ব্যতিত চলছে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় মন্দির

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, শায়ন মন্ডল : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পুরোহিত ব্যতিত পালিত হচ্ছে ধর্মীয় আচার-অনুষ্ঠান;পুরোহিত নিয়োগে দরখাস্ত প্রদান করার দেড় বৎসর অতিবাহিত হওয়ার পরেও নিশ্চুপ প্রশাসন। অনুসন্ধানে দেখা যায়, মন্দিরে পুরোহিত নিয়োগ দেওয়ার জন্য গত ০২ফেব্রুয়ারী ২০২১ সালে মন্দিরের তৎকালীন সাধারণ সম্পাদক শেখর সরকার কতৃর্ক স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য […]

নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

মেহেদী হাসান আকন্দ: একাত্তরে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ সাত মুক্তিযোদ্ধার স্মরণে মঙ্গলবার নেত্রকোণার কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও স্থানীয় উপজেলা ইউনিট কমান্ড এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় নাজিরপুরে অবস্থিত স্মৃতিসৌধে এবং বেলা ১২ টায় লেঙ্গুরায় সাত শহীদের সমাধিতে […]

নেত্রকোণা সরকারি শিশু পরিবারে মতবিনিময় ও সাবেক নিবাসীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ

মেহেদী হাসান আকন্দ : নেত্রকোণা সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে মতবিনিময় ও সাবেক নিবাসীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এতে শিশু পরিবারে চারজন সাবেক নিবাসীকে ছয় হাজার করে ও চারজনকে ১৫ হাজার টাকার মোট ৮৪ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়। নেত্রকোণা শিশু পরিবারের সাবেক নিবাসীদের তিনজন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট, একজন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে, […]

মানিচেঞ্জার প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অভিযান

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন মানিচেঞ্জার প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বাংলাদেশ ব্যাংকের ১০টি পরিদর্শন দল। ইচ্ছাকৃতভাবে মার্কিন ডলার মজুদ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এ অভিযান চালায় কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৭ জুলাই) রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম, গুলশান ও বনানীর বেশকিছু মানি এক্সচেঞ্জ দোকানে তারা অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছেন পরিদর্শক দলের একজন সদস্য। তদন্ত […]

বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত আইএমএফ: রয়টার্স

বিডি২৪ভিউজ ডেস্ক : সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দাতা সংস্থাটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে আইএমএফের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত তারা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ উৎপাদন কমানোসহ নানা পদক্ষেপ […]

শক্তিশালী অর্থনৈতিক ব্লক গড়ায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-এইটভুক্ত দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক ব্লকে পরিণত হওয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি পাঁচ দফা প্রস্তাবও রেখেছেন, যাতে সদস্য দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) প্রয়োগ করা অন্তর্ভুক্ত ছিল। এর মাধ্যমে ব্যবসায়িক সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার এবং পরবর্তী দশকে ১২৯ বিলিয়ন […]

তেলের কোনো সংকট নেই, সংকটের আশঙ্কাও নেই

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল মজুদ থাকার কথা জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলেছে, তেলের কোনো সংকট নেই, সংকটের কোনো আশঙ্কাও নেই। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন কোম্পানিগুলোর ডিপোতে মজুদ থাকার তেলের হিসাব তুলে ধরে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বুধবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, জ্বালানি তেলের মজুদ নিয়ে একটি […]

পদ্মা সেতু হয়ে পোল্যান্ড যাচ্ছে ঢাকার গার্মেন্টস পণ্য

বিডি২৪ভিউজ ডেস্ক : পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য বিদেশে রফতানি শুরু হয়েছে। ইতোমধ্যে পদ্মা সেতু হয়ে ঢাকার বিভিন্ন কারখানার গার্মেন্টস পণ্যবাহী কনটেইনার মোংলায় পৌঁছেছে। এসব পণ্য পোল্যান্ডে যাচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ২৭টি কারখানার গার্মেন্টস পণ্যবাহী ১৭টি কনটেইনার পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর জেটিতে পৌঁছেছে। এসব পণ্য […]

কোনো ষড়যন্ত্রই দেশের অগ্রগতি থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেছেন, কোনো ষডযন্ত্রই দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থামাতে পারবে না। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর […]

পাবনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট অনুষ্ঠিত

তাইজুল ইসলাম সাঁথিয়া পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) সকাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও […]