এনআইডি সংশোধনে ইসির নতুন নির্দেশনা

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অযৌক্তিক দলিলাদি না চাওয়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সংশোধনের আবেদন অনিষ্পন্ন রাখা থেকেও বিরত থাকার নির্দেশনা দিয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. শাহেদুন্নবী চৌধুরী সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে এনআইডি সেবা তরান্বিত করে নাগরিকদের […]

আইএমএফের কাছে ৪.৫ বিলিয়ন ডলার চাইল বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাজেট সহায়তার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। রবিবার এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাব আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার কাছে পাঠিয়ে ঋণ মঞ্জুরের জন্য অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে ১২ থেকে ২১ জুলাই পর্যন্ত আইএমএফের প্রতিনিধি […]

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে সতর্কতা জারি

বিডি২৪ভিউজ ডেস্ক : জ্বালানি তেল সাশ্রয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় এবার ভারতে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সীমান্তে সতর্কতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সব সীমান্তে বিজিবি ও স্থানীয় জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের তুলনায় ভারতে জ্বালানি তেলের দাম বেশি। এ সুযোগে […]

বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেশি ঋণ নিতে পারবে

বিডি২৪ভিউজ ডেস্ক : ঋণ সীমার সাধারণ সীমাবদ্ধতা থেকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আগামী ৬ মাসের জন্য অব্যাহতি দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দিতে পারবে। এতে করে আগের তুলনায় বেশি ঋণ নিতে পারবে এ খাতের প্রতিষ্ঠান। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ […]

রিজার্ভ নিয়ে আতঙ্ক নয়

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে করোনা মহামারী নিয়ন্ত্রণে আসায় আমদানি বেড়েছে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বেড়েছে আমদানি ব্যয়। গত ১২ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে যে রিজার্ভ রয়েছে তা দিয়ে অন্তত পাঁচ মাসের ব্যয় মেটানো যাবে। […]

পাবনার সাঁথিয়ায় করমজা ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার ৫ নং করমজা ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল বুধবার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী করমজা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগছী (নৌকা) ৪ হাজার ৭২৮ ভোটের ব্যবধানে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগছী কালের কণ্ঠকে […]

সুজানগরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও ৫২ পাউন্ডের কেক কাটা হয়। আলোচনা […]

দুই বিমানের সংঘর্ষ: অবহেলায় জড়িত সবার জবাবদিহি চান প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এখন থেকে এটা ফিক্সড করে দিতে হবে। যেমন দুটো বিমান ধাক্কা লাগল। এখানে বিমান তো একা একা ধাক্কা লাগতে পারে না, এখানে তো অনেকেই ডিউটি করে। এটা ওয়ার্কআউট করে প্রত্যেকটা কাজের রেসপনসিবিলিটি ফিক্সড করতে হবে।’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের দুটি […]

বিশ্ববাজারে তেলের দাম কমায় দেশে চ্যালেঞ্জ কমছে

বিডি২৪ভিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করায় দেশের জ্বালানি খাতে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। মার্কিন ডলারের ঊর্ধ্বগতির সময়ে তেলের দামের এই নিম্নগতির কারণে বৈদেশিক মুদ্রার খরচ কমবে। এর ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এখন যে লোকসান গুনছে, তা-ও কমতে শুরু করেছে। তেলের স্বাভাবিক মজুত ফিরিয়ে আনার চ্যালেঞ্জ মোকাবিলা অপেক্ষাকৃত সহজ […]

বাংলাদেশকে গম দিতে চায় বেলারুশ ও কাজাখস্তান

বিডি২৪ভিউজ ডেস্ক : ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশ যখন গম আমদানি নিয়ে সংকটে, সে সময় বাংলাদেশে গম রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে কাজাখস্তান ও বেলারুশ। দেশ দুটির রাষ্ট্রীয় কোম্পানি জানিয়েছে, খাদ্য সংকট মোকাবিলায় তারা বাংলাদেশে গম পাঠাতে চায়। এজন্য দ্বিপক্ষীয় চুক্তির বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে তারা। সম্প্রতি কাজাখস্তানের রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান ফুড কন্ট্রাক্ট করপোরেশন বাণিজ্য […]