পাবিপ্রবি রসায়ন বিভাগে অগ্রায়ণ ও কেমিস্ট্রি নাইট উদযাপন

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও কেমিস্ট্রি নাইট উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার (২৫.০৭.২২) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় লেকের পাশে অবস্থিত কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চে বিদায় অনুষ্ঠান ও কেমিস্ট্রি নাইট শুরু হয়। বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে […]

আদিবাসী শব্দ ব্যবহার না করতে সরকারি ভাবে প্রজ্ঞাপন জারি

মাহফুজ আলম,কাপ্তাই(রাঙামাটি) থেকে : আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত টকশোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদকসহ সুশীল সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করতে অনুরোধ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়। গত মঙ্গলবার (১৯ জুলাই) উপ-সচিব শেখ শামছুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। […]

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালত জরিমানা করল ১ লাখ টাকা

পাবনা প্রতিনিধি : পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের মুজিববর্ষ ঘর এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে আরিফ ইকবাল (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হাবীব সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।অর্থদন্ডপ্রাপ্ত আরিফ ইকবাল কুষ্টিয়ার মিরপুর উপরজেলার শাহেদ নগরের তোফাজ্জল হোসেনের […]

চতুর্দেশীয় বাণিজ্য বাড়াচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাবান্ধা দেশের একমাত্র স্থলবন্দর, যার সঙ্গে তিন দেশের যোগসূত্র আছে। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রফতানিতে বিপুল সম্ভাবনা জাগিয়েছে এই বন্দর। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ তো বটেই, সঙ্গে যুক্ত হয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ। কার্যক্রম গতিশীল করতে বন্দরকে ডিজিটালাইজড করার প্রক্রিয়াও শুরু হয়েছে। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের […]

চাহিদার চেয়ে বেশি মাছ উৎপাদন করতে হবে: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিইজ ডেস্ক : আমাদের যে চাহিদা সে চাহিদার চেয়ে অনেক বেশি মাছ এখন উৎপাদন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মিষ্টি পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। রবিবার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন […]

দেশকে শিল্পোন্নত করতে জাপানি মডেল অনুকরণে আগ্রহ ছিল বঙ্গবন্ধুর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের অক্টোবরে জাপান সফর করেন। তার সেই সফরই আজকের বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল। বঙ্গবন্ধু জাপানের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতির একজন প্রশংসক ছিলেন। তিনি একটি কৃষিভিত্তিক দেশকে শিল্পোন্নত দেশে রূপান্তরের জন্য জাপানি মডেল অনুকরণ করতে চেয়েছিলেন।’ রোববার (২৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী […]

সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছেন – হীরেন পণ্ডিত

২০২৫ সাল নাগাদ আইটি খাত থেকে ৫০০ কোটি ডলার রপ্তানি আয়ের প্রত্যাশা রয়েছে বাংলেোদশের। দেশে আইটি ডিভাইস উৎপাদন শিল্পে অন্তত এক লাখ মানুষের কর্মসংস্থানের আশা করা হচ্ছে। ২০২৫ সাল নাগাদ আইটি খাত থেকে ৫০০ কোটি ডলার রপ্তানি আয়ের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে দেশে তৈরি ডিজিটাল ডিভাইসের রপ্তানি আয় বর্তমানের প্রায় এক বিলিয়ন ডলার […]

পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ জুলাই এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে তিন ধাপের পরীক্ষার প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে। আজ সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনী […]

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মাহফুজ-আলম,কাপ্তাই(রাঙামাটি) থেকে : এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম কাপ্তাই কৃত্রিম হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার প্রতিটি পুকুরে মাছ চাষ ও ক্রিকের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর জন্য কাজ করার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার- এমপি।সোমবার (২৫ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও […]

রাঙামাটিতে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : রাঙ্গামাটি জেলা কৃষক লীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে কৃষকলীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত […]