নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত ফুটবল লীগ শুরু

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগ-২০২২ শুরু হয়েছে। নিউইয়র্কের র‌্যান্ডলস আইল্যান্ড পার্কে গত ১৭ জুলাই রোববার থেকে শুরু হওয়া এবারের লীগে চার গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: গ্রুপ এ: ব্রঙ্কস ইউনাইটেড এফসি ও গার্ডেন স্টার এফসি, গ্রুপ বি: আইসাব এফসি প্রো ও ওজনপার্ক ফাইটার্স এফসি, গ্রুপ সি: আইসাব এফসি […]

রাঙামাটি জেলায় ৫তলা নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘সিজেএম’ আদালত ভবনের উদ্বোধন করেন আইনমন্ত্রী

মাহফুজ আলম,কাপ্তাই(রাঙামাটি) থেকে : পার্বত্য জেলা রাঙামাটিতে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের উদ্বোধন করা হয়েছে। ২৪ জুলাই রোববার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে আদালত ভবনের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন,জিয়া, এরশাদ, খালেদার আমলের সবগুলো যোগ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের […]

নিউইয়র্কে ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া’র নামাজে জানাজা অনুষ্ঠিত ॥ মরদেহ ঢাকায় পৌছবে সোমবার

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়া এমপি’র নামাজে জানাজা শনিবার (২৩ জুলাই) বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ নামাজে জানাজায় ইমামতি করেন। এতে জাতীয় সংসদ সদস্য এডভোকেট নূরুদ্দিন চৌধুরী নয়ন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকীব মন্টু এবং জাতিসংঘের […]

সুজানগরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাংসদ আহমেদ ফিরোজ কবির

নিজস্ব প্রতিনিধি : সুজানগর উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির । আজ ২৪ জুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন । যেসব  উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন : খন্দকার আব্দুল বাকি সরঃ প্রাথঃ বিদ্যালয় ভবন নির্মাণের শুভ উদ্বোধন, ভিটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন , […]

বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশকে আজকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, কাজেই সরকারি কর্মকর্তাদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। শনিবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও […]

ডেপুটি স্পিকারের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার পৃথক শোক বার্তায় তারা ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, সংসদ […]

ডিসেম্বরেই শেষ হতে পারে বঙ্গবন্ধু টানেল নির্মাণকাজ

বিডি২৪ভিউজ ডেস্ক : কর্ণফুলী নদীর তলদেশে দুই দেশের যৌথ অর্থায়নে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে টানেলের দুই প্রবেশ মুখে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক স্ক্যানার মেশিন। বিষয়টি নিশ্চিত করে প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী হারুন অর রশিদ দৈনিক নয়া দিগন্তকে জানিয়েছেন নির্মাণাধীন প্রকল্পে স্ক্যানার স্থাপনের বিষয়টি না থাকলেও সার্বিক নিরাপত্তার বিষয়টি […]

রাজধানীর ৪৩ কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা

বিডি২৪ভিউজ ডেস্ক : নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৩টি নগর স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আমাদেরকে লার্ভার উৎস এবং ডেঙ্গু রোগীর তথ্য দিন। তথ্য দিলে আমরা […]

শুধু বাংলাদেশ নয়, সব দেশেই কমছে রিজার্ভ

বিডি২৪ভিউজ ডেস্ক : চীনের রিজার্ভ গত সাত মাসে ২০০ বিলিয়ন ডলার কমে ৩ হাজার ২৫০ বিলিয়ন ডলার থেকে ২ হাজার ৫০ ডলারে নেমে এসেছে। দ্বিতীয় স্থানে জাপানের রিজার্ভ ১০০ বিলিয়ন ডলার কমে ১ হাজার ৪০০ বিলিয়ন থেকে ১ হাজার ৩০০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ভারতের রিজার্ভ নেমে এসেছে ৫৭২ বিলিয়ন ডলারে। পাকিস্তানের রিজার্ভ ১৫ বিলিয়ন […]

১৬ বছরে মাছ উৎপাদন দ্বিগুণ

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাধীনতার ৫০ বছরে মাছ উৎপাদনে রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ। ২০১৪-১৫ অর্থবছরে দেশে মাছ উৎপাদন হয় ৩৬ লাখ ৮৪ হাজার টন, ২০১৫-১৬ অর্থবছরে ৩৮ লাখ ৭৮ হাজার টন, ২০১৬-১৭ অর্থবছরে ৪১ লাখ ৩৪ হাজার টন, ২০১৭-১৮ অর্থবছরে ৪২ লাখ ৭৭ হাজার টন এবং ২০১৮-১৯ অর্থবছরে ৪৩ লাখ ৮১ হাজার টন। ২০২০-২১ অর্থবছরে দেশের […]