“সেদিন বৈঠকে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : গতকাল (১৯ আগস্ট ২০২৪) সোমবার বিভিন্ন গণমাধ্যম কর্তৃক “সেদিন বৈঠকে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান” শীর্ষক একটি প্রতিবেদন প্রচারিত হয়। উক্ত প্রতিবেদনে শুধুমাত্র ভারতীয় পত্রিকা ‘দ্যা উইক’ এ প্রকাশিত একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর। সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত যেকোনো তথ্য সঠিকভাবে […]

ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম গড়তে চাই- পার্বত্য উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি : দলীয়করণের মাধ্যমে বৈষম্য সৃষ্টি করে এ পর্যন্ত পার্বত্য জেলার জনগোষ্ঠীকে বিভিন্নভাবে বিভিন্ন সময় পিছিয়ে রাখা হয়েছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন এ সরকার সে সমস্ত বৈষম্য গুড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম গড়তে চাই বললেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে বান্দরবান পার্বত্য জেলার সরকারি […]

আমার শপথ- রাবেয়া খাতুন

আমার শপথ -রাবেয়া খাতুন সকাল মোরা করবো শুরু অক্টার গুণগানে- গুরুজনের সকল আদেশ মানবো মনে প্রানে 1 গরীব-দুঃখী, অসহায় মানুষ মোরা সবাই- সাহায্যের হাত বাড়ালে কভু- ফিরিয়ে দেবোনা তাই। খেলার সাথী, সহপাঠী সবাই মোরা ভাই- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- কোন বিভেদ নাই। হানাহানি করবো না কো থাকবো মিলেমিশে- শুকরিয়া জা জানাই বিধাতাকে সারা দিনের শেষে।

এমপক্স কীভাবে ছড়ায়, লক্ষণ কী, ঝুঁকিতে কারা? জসীমউদ্দীন ইতি

১৭ আগস্টে বিবিসি বাংলা এক প্রতিবেদন করেছে যা দেখে বাংলাদেশের সব মানুষকে সচেতন হওয়া দরকার। তাঁর কি বলছে এই প্রতিবেদনে সেইটা তুলে ধরা হলো। আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। আগে মাঙ্কিপক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত ৪৫০ […]

ইবির প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ পদত্যাগ করেছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। পত্রে তারা উভয়েই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে। জানা যায়, ২০২২ সালের ২৩ ডিসেম্বর […]

কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ইবিতে প্রতিবাদ

ইবি প্রতিনিধি: কলকাতার আর জি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে অংশ নেন। এসময় তারা […]

ডয়চে ভেলে ছেড়ে ঠিকানা পরিবারে যুক্ত হলেন খালেদ মুহিউদ্দীন

নিউ ইয়র্ক : তুমুল জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বিশ্বখ্যাত জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে ছেড়ে যোগ দিয়েছেন রিভারটেল ও ঠিকানা পরিবারে। ১৫ আগস্ট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি ঠিকানা পরিবারের সঙ্গে সম্পৃক্ত হন। ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, রিভারটেলের সিইও রুহিন হোসেন এবং ঠিকানার ভাইস চেয়ারম্যান ও সিওও মুশরাত শাহীন অনুভা তাকে ফুল […]

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস দুর করা হবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য কোয়ালিটি এডুকেশন গড়ে তুলতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাশরুম ও ডিজিটালাইজেশন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। উপদেষ্টা বলেন, আমরা পার্বত্যবাসীরা আধুনিক শিক্ষা কীভাবে আদায় করতে হয় তা সম্পর্কে জানতে হবে। খাগড়াছড়িতে আমরা ইংলিশ ক্যারিকুলার স্কুল গড়ে তুলবো। তিনি বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের […]

দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধ ইবির ডিনদের

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিন’স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্টদের দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধসহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা হয়। এতে ডিনদের সর্বসম্মতিক্রমে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম […]

আটঘরিয়ায় উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত ১৬ বছরে গণতন্ত্রগামী বীর শহীদদের শ্রদ্ধা ও স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে আটঘরিয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার(১৪ আগস্ট) উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা […]