৫০বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিডি২৪ভিউজ ডেস্ক : ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ২৫ মে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ঘটিকায় ‘‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সাহাপুর গ্রামস্থ জনৈক মোঃ জুলফিকার রহমান খোকন (৬০), পিতা-মৃত আঃ মান্নান এর বাড়ীর সামনে পাবনা টু রূপপুরগামী […]

ভবন নির্মাণে পৌর আইন লঙ্ঘনের প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিকার চেয়ে মানববন্ধন

রিজাউল করিম সাতক্ষীরা: সাতক্ষীরায় ভবন নির্মাণে পৌর আইন লঙ্ঘনের প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে পৌরসভার রাজার বাগান পূর্বপাড়া গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শহিদুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির […]

চলাচলের অনুপযোগী গৌরীপুর -শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কটি

মো হুমায়ুন কবির, গৌরীপুর : প্রতিদিন ঘটছে দুর্ঘটনা,সংস্কারের নেই উদ্যোগ। তবু নীরব কর্তৃপক্ষ। এমন অবস্থা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কটির। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সড়কটি ব্যবহারকারীরা। গৌরীপুর থেকে নেত্রকোনা জেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে এই সড়ক দিয়ে। সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। […]

সাতক্ষীরার আশাশুনিতে চিংড়ি ঘের ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

রিজাউল করিম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে গাছের সাথে গলায় ফাঁস লাগানো সালাম সরদার (৬০) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পা মাটিতে লাগানো ছিল বলে স্থানীয়দের ধারণা, তাকে শ্বাসরোধ কওে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সালাম সরদার শ্রীউলা গ্রামের মৃত […]

টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন

পাবনা প্রতিনিধি : পাবনা সদরের টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ২৫ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে টেবুনিয়া শামছুল হুদা ডিগ্রী অনার্স কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা। টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের […]

চট্টগ্রাম এসোসিয়েশনের বৈশাখী পথমেলা স্থগিত আদালাতের সিদ্ধান্তে আমরা জয়ী : মনির-সেলিম

নিউইয়র্ক (ইউএনএ): প্রবাসী চট্টগ্রামবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ”ট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা আয়োজিত ‘চট্টলা বৈশাখী পথমেলা’ আপাতত: স্থগিত করা হয়েছে। ২২ মে রোববার ব্রুকলীনে এই মেলা হওয়ার কথা ছিলো। সমিতির বিভক্ত কর্মকর্তাদের একাংশের মামলার প্রেক্ষিতে আদালাতের সিদ্ধান্তে আমরা জয় হলেও উদ্ভুত পরিস্থিতিতে মেলা আয়োজনের প্রস্তুুতির সময় না পাওয়ায় বাধ্য হয়ে মেলা আপাতত: স্থগিত করতে হয়েছে। […]

শেখ হাসিনার বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দের প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচ্ছন্নভাবে খালেদা জিয়াকে হত্যার হুমকি

নিউইয়র্ক (ইউএনএ): পদ্মা সেতু প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচ্ছন্নভাবে খালেদা জিয়াকে হত্যার হুমকি। খবর ইউএনএ’র। যুক্তরাষ্ট্র বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ গত ১৯ মে বুধবার নিউইয়র্ক থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, শেখ হাসিনা ক্ষমতার দম্ভে […]

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন-২০২২ জমে উঠেছে প্রচারণা : ৫ কেন্দ্রে ভোট

নিউইয়র্ক (ইউএনএ): উত্তর আমেরিকার অন্যতম বৃহত্তর আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর কার্যকরী কমিটি ২০২২-২০২৪-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। আগামী ৫ জুন রোববার ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ‘বদরুল-মঈনুল’ পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। অপরদিকে সভাপতি পদে মাসুদুল হক ছানু এবং সাধারণ সম্পাদক পদে সাইকুল ইসলাম স্বতন্ত্রভাবে লড়ছেন। সভাপতি পদের […]

উন্নয়নে পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশ ও প্রতিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, ‘যে কোনো প্রকল্প গ্রহণ করলে সেখানে পরিবেশটা যাতে গুরুত্ব পায়, সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। জলাধার সংরক্ষণ, পর্যাপ্ত সবুজ এলাকা রাখা এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’ প্রধানমন্ত্রী বুধবার […]

ভারত থেকে আসবে ১২ লাখ টন গম

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারি পর্যায়ে ভারত থেকে ১২ লাখ মেট্রিক টন গম আমদানির জন্য জরুরি উদ্যোগ নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ২২ মে পাঠানো ওই চিঠিতে সরকারি বিতরণব্যবস্থা সচল রাখা ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ভারতের ‘বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়’ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ সরকার যেন দ্রুত কমপক্ষে ১২ […]