নীলফামারীর ডোমারে মাঠ দিবস অনুষ্ঠিত

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীর ডোমারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ ই মার্চ হরিনচড়া ইউনিয়নের ১ নংওয়ার্ডে মিস্ত্রীপাড়া নামক স্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার আনিচ্ছুজ্জামানের সভাপতিত্বে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক (ডিডি)আবু বক্কর সিদ্দিক, বিশেষ […]

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান […]

রাঙামাটি জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : অন্য যে কোনো সময়ের তুলনায় এবার রাঙামাটি জেলায় জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ০৮ মার্চ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে এ বছরের প্রতিপাদ্য “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” ‘Gender equality today for a sustainable tomorrow’ দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য […]

নারী দিবসে বিশেষ সম্মাননা পেলেন মনি পাহাড়ী ও শান্তনা খীসা

রাঙ্গামাটি প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বিশেষ সম্মাননা পেলেন ২ জন নারী। তারা হলেন- নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীসা ও সাংস্কৃতিক কর্মী মনিরা পারভিন মনি (মনি পাহাড়ী)। সামাজিক ও সাস্কৃতিক অঙ্গনে অবদান রাখায় তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার (৮ মার্চ) সকালে এসআইডি-সিএইচটি, টংগ্যা, প্রোগ্রেসিভ, হিল ফ্লাওয়ার, উইভ সহ […]

আন্তর্জাতিক নারী দিবস: টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন লিঙ্গ সমতা । হীরেন পণ্ডিত

বিশ্বজুড়ে নারীদের অবদানকে স্বীকৃতি দিয়ে, জলবায়ু পরিবর্তনের অভিযোজন, প্রশমন এবং সবার জন্য আরও টেকসই ভবিষ্যত গড়ে তোলাই এবারের নারী দিবসের লক্ষ্য। জলবায়ু সংকট এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসের প্রেক্ষিতে লিঙ্গ সমতার অগ্রগতি একবিংশ শতাব্দীর অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন এবং স্থায়িত্বের সমস্যাগুলি আমাদের পরিবেশ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উপর গুরুতর এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে এবং […]

বাংলাদেশ থেকে আলু আমদানি শুরু করছে রাশিয়া

বিডি২৪ভিউজ ডেস্ক : আগের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে আবার আলু আমদানি শুরুর কথা জানিয়েছে রাশিয়া। ইউক্রেইন যুদ্ধের এ সময়ে দেশটির এ সিদ্ধান্তের ফলে ২০১৫ সালের পর রাশিয়ায় বাংলাদেশের আলু রপ্তানির বাধা কাটল। সোমবার ঢাকায় রুশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদিন আগে দেশটির ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিলেন্স বাংলাদেশ থেকে […]

মঙ্গলবার থেকে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ ছিল ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি। তবে করোনা সংক্রমণ কমায় ট্রেনে স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল মঙ্গলবার (৮ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে কাল থেকেই ট্রেনে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হবে। সোমবার (৭ মার্চ) এক অফিস আদেশে সংশ্লিষ্টদের এমন […]

ঢাকা সিএমএইচে সেই রাবেয়ার সফল অপারেশন

বিডি২৪ভিউজ ডেস্ক : বহু আলোচিত জোড়া মাথার যমজ দুই শিশুর মধ্যে রাবেয়ার মাথায় আজ সোমবার ক্রানিওপ্লাস্টি সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশ ও হাঙ্গেরীয় চিকিৎসকরা অংশ নেন। পাবনার চাটমোহরের রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির ঘরে জন্ম নেওয়া মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া ও রোকেয়া। প্রধানমন্ত্রীর সহৃদয়তায় এই দুই শিশু ২০১৭ সাল থেকেই সামগ্রিক […]

দক্ষিণ সুদানে নারী শান্তিরক্ষীরা মানবিক সেবাও দিয়ে যাচ্ছেন

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বের যুদ্ধপীড়িত দেশগুলোতে শান্তি স্হাপনের বৈশ্বিক প্রচেষ্টার সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আগে থেকেই ব্যাপক প্রশংসিত। এই কার্যক্রমে পুরুষ সহকর্মীদের পাশাপাশি বাংলাদেশি নারী শান্তিরক্ষীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দক্ষিণ সুদানে বাংলাদেশি নারী শান্তিরক্ষীরা নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সেবা দিয়ে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। একদিকে অস্ত্র হাতে নিরাপত্তা টহলে সক্রিয় […]

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : ফলপ্রসু আলোচনার পর বেনাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় ফের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে দুই দিন অতিবাহিত হওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করে নিলে স্থলবন্দরটির কার্যক্রম শুরু হয়। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এর আগে বেনাপোল কাস্টমস কর্তৃক বেনাপোলের […]