‘৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে বাঙালিকে প্রেরণা দিয়ে যাবে’

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে বাঙালিকে প্রেরণা দিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। […]

২১ জেলার ভাগ্যের দুয়ার খুলছে পদ্মা সেতু

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ২৩ জুন দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। যার ফলে ভাগ্যের দুয়ার খুলছে শরীয়তপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার। এসব জেলার সমৃদ্ধি ও উন্নয়নের দুয়ার খুলে দিয়েছে স্বপ্নের এই সেতু। প্রায় সাত কোটি মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র। শরীয়তপুরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার […]

শত শিল্পীর তুলিতে বঙ্গবন্ধুর `বজ্রকণ্ঠ`

বিডি২৪ভিউজ ডেস্ক : ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে শত শিল্পীর তুলিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের ছবি ‘বজ্রকণ্ঠ’ আঁকা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধুকে জানো’ শিরোনামে ছবি আঁকার এ আয়োজন করা হয়। ঐতিহাসিক ৭ই মার্চ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে দুপুরে এ আয়োজনের […]

নারী আন্দোলনের ইতিহাসে আজ এক গৌরবময় দিন

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী আন্দোলনের ইতিহাসে আজ এক গৌরবময় দিন। দীর্ঘ কর্মঘণ্টা আর মজুরি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নারীরা আদায় করেছিলেন তাদের অধিকার। আদায় করেছিলেন বিশ্ব সমীহ। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারত্ব। আর তাই সারাবিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন […]

৭ মার্চে জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু: জয়

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। সোমবার (৭ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয় লিখেছেন, ১০ লাখের বেশি মানুষের সামনে […]

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঈশ্বরদীতে আওয়ামী লীগের কর্মসূচি পালিত

এস এম রিমন হোসেন,স্টাফ রিপোর্টার: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে মহান নেতা শেখ মুজিব বজ্রকন্ঠে ঘোষণা করেন, ‘রক্ত […]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ- হুইপ ইকবালুর রহিম এমপি

মোঃ আসাদুল্লাহ আল গালিব জেলা প্রতিনিধি দিনাজপুর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনাজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে । সোমবার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ দিবস। এসময়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, “বঙ্গবন্ধু শেখ […]

আজ ঐতিহাসিক ৭ই মার্চ, আমি ব্যক্তিগতভাবে আজকের এই দিনকেই আমাদের স্বাধীনতার চুড়ান্ত রূপরেখা অঙ্কিত হবার দিন বলে বিশ্বাস করি-কাজী আতীক

আজ ঐতিহাসিক ৭ই মার্চ, আমি ব্যক্তিগতভাবে আজকের এই দিনকেই আমাদের স্বাধীনতার চুড়ান্ত রূপরেখা অঙ্কিত হবার দিন বলে বিশ্বাস করি। সবার জন্য ভালোবাসা, সবাইকে শুভেচ্ছা অনিঃশেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাজী আতীক, নিউ ইয়র্ক, ৭ই মার্চ ২০২২ ——————————————– এই দিনের জন্য আমার যে কবিতাটি ——- ————————————- বঙ্গবন্ধু অনন্ত প্রতীক্ষা আমার/ তিনি আসবেন, আবারোও আসবেন তিনি – […]

কোনো আগ্রাসনই কাম্য নয়, তবে-/ কাজী আতীক

কোনো আগ্রাসনই কাম্য নয়, তবে-/ কাজী আতীক যুগ পাল্টেছে, পাল্টেছে গতি, পাল্টেছে প্রকৃতি, কেবল পাল্টাওনি তুমি এবং তোমরা সেই আগের মতোই বেশ আছো, স্বাচ্ছন্দ্য সাবলীল, হিংস্র প্রশস্ত ফণার অজগর। অথচ এই সেদিনের অতিমারি ‘করোনা’ সামান্য এই বছর দুই সময়েই পাল্টেছে বুল হাজারবার কিংবা তারচেয়েও বেশি, এক ছ্যাঁচড় বাঁদর প্রকৃতি কিছুতেই মানুষের পিছু ছাড়ছিলো না যেনো, […]

কাপ্তাইয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে ৭মার্চ সোমবার সকালে কাপ্তাই উপজেলা সদরে বঙ্গবন্ধুর ম্যুরাল এ কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন সংঘটনের নেতা কর্মীরা পৃথক-পৃথকভাবে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন জানান,এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা […]