ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অপর চারজন আহত হয়েছেন। রোববার (০৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দিকশাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনের মধ্যে একজন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে বাবলু হোসেন (২৫)। অপরজন সিএনজিচালিত অটোরিকশার চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতরা হলেন, ঈশ্বরদীর […]

কূটনীতিকদের বুস্টার ডোজ শুরু আজ

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকায় অবস্থিত বিদেশী বিভিন্ন মিশনে দায়িত্বরত কূটনীতিকদের করোনার বুস্টার ডোজ শুরু হচ্ছে আজ রবিবার থেকে। মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে এ কর্মসূচীর উদ্বোধন করা হবে। খবর অনলাইনের। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক কূটনীতিকদের বুস্টার ডোজ কর্মসূচীর উদ্বোধন করবেন। গত ১৯ ডিসেম্বর […]

বাস-ট্রেন-লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : আবারো বাড়ছে করোনার প্রকোপ। দেখা দিয়েছে নতুন ভ্যারিয়েন্ট। এমন পরিস্থিতে সংক্রমণ প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সব ধরনের দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। টিকা সনদছাড়া রেস্টুরেন্টে প্রবেশ করা যাবে না। এছাড়াও যাত্রীবাহী বাস-ট্রেন-লঞ্চসহ সব পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির এই সিদ্ধান্ত […]

গতি ফিরেছে জনশক্তি রপ্তানিতে

বিডি২৪ভিউজ ডেস্ক : ডিসেম্বরে বিদেশ গিয়েছেন রেকর্ড ১ লাখ ৩১ হাজার কর্মী হ দেড় বছর পর চালু হলো দক্ষিণ কোরিয়া শ্রমবাজার হ কোটা সুবিধা বৃদ্ধিতে এক মাসেই সৌদিতে গিয়েছেন প্রায় ৭০ হাজার কর্মী মহামারির ধাক্কা সামলে স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের অভিবাসন প্রক্রিয়া। সবশেষ ডিসেম্বর মাসেই রেকর্ড ১ লাখ ৩১ হাজার দক্ষ […]

প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক নিয়োগের পরীক্ষা ফেব্রুয়ারিতে

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশব্যাপী বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ কর্মসূচি চলছে। এ কারণে জানুয়ারি মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ পরীক্ষা হতে পারে বলে জানা গেছে। এই পরীক্ষার মাধ্যমে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন […]

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশি সাইক্লিস্টরা

বিডি২৪ভিউজ ডেস্ক : বিজয়ের ৫০ বছর উপলক্ষে ৪৮ ঘণ্টা রিলে সাইক্লিং করে ১ হাজার ৬০০ কিলোমিটার অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে একটি এমেচার সাইক্লিং টিম। টিমবিডিসি নামের বাংলাদেশের এমেচার সাইক্লিং টিম এ রেকর্ড অর্জন করে। গত ১০ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে এই বিশ্বরেকর্ড করার ইভেন্ট অনুষ্ঠিত হয়। টিমবিডিসি সাইক্লিং টিমের সদস্য দ্রাবিড়, তানভীর, রাকিবুল […]

সরকারি এস এম স্কুল এন্ড কলেজে সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঐতিহ্যবাহী ঈশ্বরদী সরকারি মডেল সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের কৃতি ছাত্র সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি’র সংবর্ধনা ও বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে এই উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পি […]

পাবনায় পুলিশ সদস্য হত্যায় ২ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি : পাবনার সদরে সৈয়দ দলিল উদ্দিন (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইশরাত জাহান মুন্নি এ রায় দেন।  নিহত দলিল উদ্দিন পাবনা সদর উপজেলার মজিদপুর  মহল্লার […]

বেড়া উপজেলা চেয়ারম্যান বাবুসহ নৌকা প্রতীকের বিরোধিতাকারীদের বহিস্কারসহ ও বিচার দাবী করেছেন জাতসাখিনী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী আনোয়ারা সুলতানা

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক বাবুসহ নৌকা প্রতীকের বিরোধিতাকারী আওয়ামী লীগ নেতাদের দল থেকে বহিস্কারসহ তাদের বিচার দাবী করেছেন বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী আনোয়ারা সুলতানা। আজ রোববার দুপুরে কাশীনাথপুরস্থ তার বাসনভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন। তিনি বলেন, […]

গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তিতে চতুর্থ নোবিপ্রবি

রিয়াদুল ইসলাম, নোবিপ্রবি: গবেষণায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এছাড়া সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২তম অবস্থানে রয়েছে উপকূলের এই বিশ্ববিদ্যালয়টি। শনিবার (৮ জানুয়ারি) দেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন সায়েন্টিফিক বাংলাদেশের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় ২০২১ সালে ২৯৭টি গবেষণাপত্র প্রকাশ করে নোবিপ্রবি। প্রতিবেদনটিতে […]