পাবনায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার তেলকুপি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বাসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৩৬) ও একইগ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫)। […]

জ্যামাইকা মুসলিম সেন্টারে মেয়র এরিক অ্যাডমস

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডমস জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) পরিদর্শন করেছেন। শুক্রবার (৭ জানুয়ারী) দুপুরে জুম্মার নামাজের সময় তিনি মেয়র হিসেবে প্রথমবারের মতো জেএমসি-তে আসেন এবং জেএমসি’র কর্মকর্তাসহ উপস্থিত মুসল্লীদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, বাংলাদেশী কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত এরিক গত ১ জানুয়ারী মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার এক সপ্তাহের […]

রাঙামাটির নানিয়ারচরে মৌসুমী ফলের আগাম বাম্পার ফলন হানিকুইন জাতের আনারস

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার হানিকুইন জাতের আগাম আনারস ফলন যেন মৌসুমী ফলনকে হার মানাচ্ছে। চির চরিত ঋতু অনুযায়ী জ্যৈষ্ঠমাসে আনারস ফলনের মাস হলেও বর্তমানে আগাম রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে প্রতিবছরই উৎপাদিত উচ্চে ফলনশীল হানিকুইন আনারস। যা দেশের অন্য কোথাও পাওয়া যায় না। তিন পার্বত্য জেলার মধ্যে নানিয়ারচর উপজেলা হচ্ছে আনারসের জন্মস্থান। […]

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ছয় হাজার ৮৮৯ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ কাজ সম্পন্ন

রিয়াজ হোসেন লিটু, নাটোর: প্রতিষ্ঠার পর থেকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলায় ছয় হাজার ৮৮৯ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ কাজ সম্পন্ন করেছে। আজ শনিবার বেলা ১১টায় সমিতির সদর দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। সমিতির মহাব্যবস্থাপক মোঃ শাহাদৎ হোসেন বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে আরো জানান, নাটোরের […]

নাটোর পৌর নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

রিয়াজ হোসেন লিটু, নাটোর: নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ নেতা কর্মিদের হামলা ও বিএনপির নেতা কর্মিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ এমদাদুল হক আল মামুন। শনিবার দুপুরে শহরের উত্তর বড়গাছা এলাকায় প্রার্থীর বাসভবনে লিখিত বক্তব্য পাঠ করে এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন অবাধ, […]

বনভান্তের ১০৩তম জন্মদিনে হাজারো পূণ্যার্থী ঢল

রাঙ্গামাটি প্রতিনিধি : ধর্মীয় নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে বৌদ্ধ আর্য্যপুরুষ মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৩তম জন্মদিন উপলক্ষে মহতী পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেন হাজার হাজার পূণ্যার্থী। শনিবার (৮ জানুয়ারি) ভোরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে কেক কাটেন বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় বনভান্তের […]

গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে গণটিকাদান কর্মসূচী উদ্বোধন

মো. হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে ‘কোভিড-১৯’ এর গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (৮ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও […]

স্কুল ছাত্রীকে ইভ টিজিং ইজি বাইক চালককে জরিমানা

সাইফুর নিশাদ , নরসিংদী প্রতিনিধি : মনোহরদী স্কুল ছাত্রীদের ইভ টিজিংয়ের অভিযোগে মোবাইল কোর্ট এক ইজি বাইক চালককে জরিমানা করেছে। শনিবার সকালে চন্দনবাড়ী গার্লস স্কুলে যাবার পথে ছাত্রীদের সাথে এ ইভ টিজিংয়ের ঘটনা ঘটে। কোর্ট সূত্রে জানা যায়, শনিবার সকালে চন্দনবাড়ী গার্লস স্কুলের ৫ ছাত্রী স্কুলে যাবার সময় স্কুলের মোড়ে ইভ টিজিংয়ের শিকার হয়। পৌর […]

পাবনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভার প্রথমেই জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম হাসনাইন, সিনিয়র সহ- সভাপতি এম সাইদুল হক চুন্নু ও সদস্য ইউনুস আলী মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রস্তাব গৃহীত […]

জাত গেলো? আরিফ আহমেদ সিদ্দিকী

জাত গেলো? আরিফ আহমেদ সিদ্দিকী মানুষের ত্যাগের বর্জ্য কিন্তু মানুষ টানে কাঁধে। সেই মানুষকেই মূল্য দিতে মানুষের হিংসা বাড়ে! রিক্সাওয়ালা মানুষ টানে মানুষে মানুষে সম্পর্ক! সেই মানুষই জাত ভেদে করে অনাচার আর দ্বন্দ্ব? মানুষ নাকি জুতা পড়ে সেই মানুষই জুতা সা-রে ভিক্ষুকের ওই সন্তানে আজ সুনাম কুড়ায় দেশ জুড়ে! জাতিগত পেশাগত হিংসা-বিদ্বেষ এগুলো সব মুছে […]