হরিনাকুন্ডুতে বছরের প্রথম দিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
তুষার হাবীব (হরিনাকুন্ডু) ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় গত কাল শনিবার বছরের প্রথম দিন বিকালে জোড়াপুকুর গ্রামের বৃদ্ধাশ্রম, গুচ্ছগ্রাম, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, ও অসহায় নারীদের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে। ঐদিন বিকালে ৮৭ জন হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম আহম্মেদসহ অনন্যরা, […]