বোন রেহানাকে নিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদায়ী বছরের শেষ দিনে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল সাড়ে ৭টায় সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার হেঁটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা […]

এ অর্থবছরে রপ্তানি ৫২ বিলিয়ন হবে, আশায় বাণিজ্যমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের সার্বিক রপ্তানি পরিস্থিতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে চলতি অর্থবছরে ৫২ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রপ্তানির আশা দেখাচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশার কথা জানান বাণিজ্যমন্ত্রী। এবার প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর মাঠ ছেড়ে পূর্বাচল উপশহরে নবনির্মিত প্রদর্শনী কেন্দ্রে বসছে বাণিজ্য […]

২০২১: লাভে ফিরেছে বিআরটিসি, বেড়েছে সক্ষমতাও

বিডি২৪ভিউজ ডেস্ক : ২০২১ সালে লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। লোকসানে ডুবে থাকা এই সংস্থাটি এখন ধারাবাহিকভাবে লাভ করছে। ২০২১ সাল (জানুয়ারি-নভেম্বর) করোনা পরিস্থিতি সামলেও বিআরটিসি লাভ করেছে পৌনে ৩৫ কোটি টাকা। তবে নানান কারণে বছরজুড়ে আলোচনায় ছিল বিআরটিসি। তার মধ্যে ‘কোটি টাকার ভলভো বাস ভাঙারিতে বেচলো বিআরটিসি’ শিরোনামে […]

আন্তর্জাতিক দুই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুয়েটের ‘অক্সিজেট’

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষক-শিক্ষার্থী উদ্ভাবিত সিপ্যাপ ডিভাইস ‘অক্সিজেট’ আন্তর্জাতিক দুটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। গত নভেম্বরে অক্সিজেট এ স্বীকৃতি পায়। তবে বুয়েটের পক্ষ থেকে গত বুধবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। অক্সিজেট একটি নন-ইনভেসিভ সিপ্যাপ ভেন্টিলেটর। এটির মাধ্যমে হাসপাতালের সাধারণ বেডেই প্রতি মিনিটে ৬০ লিটার পর্যন্ত উচ্চমাত্রার […]

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

বিডি২৪ভিউজ ডেস্ক : শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান হয়। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিচারপতি, সিনিয়র […]

ঘুরে দাঁড়াচ্ছে পোশাকশিল্প

বিডি২৪ভিউজ ডেস্ক : রফতানি বাড়ানোয় মনোযোগী উদ্যোক্তারা দেশের অভ্যন্তরে কাঁচামাল তৈরি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের ষ শিল্পের সামনে একদিকে অবারিত সুযোগ অন্যদিকে চ্যালেঞ্জ করোনা মহামারিতে স্থবির হয়ে পড়েছিল গোটা বিশ্বের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ-যাতায়াত থেকে সেবাব্যবস্থা। ঘরবন্দি হয়ে পড়ে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। করোনার অতিমারিতে বিশ্বে কোটি কোটি মানুষ কাজ হারিয়েছে। বন্ধ হয়ে গেছে বহু […]

শতাধিক উচ্চ ফলনশীল ধান খাদ্য নিরাপত্তায় অবদান রাখছে: কৃষিমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে শতাধিক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। বর্তমানে দেশের খাদ্য নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এ নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কৃষি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কৃষিমন্ত্রী শুক্রবার সকালে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নবনির্মিত শ্রমিক কলোনি […]

পদ্মা সেতু, মেট্রোরেল উদ্বোধন হবে এ বছর

বিডি২৪ভিউজ ডেস্ক : একাধিক মেগা প্রকল্প উদ্বোধন হবে এ বছর । দ্রুত গতিতে চলছে প্রবৃদ্ধি সঞ্চালক পদ্মা বহুমুখী সেতুসহ ১০ মেগা প্রকল্প ও ১০০ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ। সবকিছু ঠিক থাকলে সরকারের এই মেয়াদেই দেশের মানুষ এসব প্রকল্পের সুফল পেতে শুরু করবে। শুধু তাই নয়, ভবিষ্যতে উচ্চ প্রবৃদ্ধির ধারা বজায় রাখার ভিত্তি রচনার ক্ষেত্রে এই ১০ […]

তিন দিনব্যাপী ১৬তম বার্ষিক বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-২০২১ সমাপ্ত : ইন্টারনেট একটি মৌলিক মানবাধিকার এবং ডিজিটাল সাক্ষরতা সবার জন্য প্রয়োজন

নিজস্ব প্রতিনিধি : তিন দিনব্যাপী ১৬তম বার্ষিক বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) ইন্টারনেট জগতের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে ৩১শে ডিসেম্বর শেষ হয়েছে। ঢাকার একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব মোস্তফা জব্বার, মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জনাব হাসানুল হক ইনু, এমপি, চেয়ারপারসন, বাংলাদেশ […]

মায়াজালে এখনো আমি । আনান্নিয়া আন্নি

পর্বঃ ০৮ রাত এগারো টা বেজে আটত্রিশ মিনিট। মেজো কাকি উঠে নিজের ঘরে চলে গেলো, ছোট কাকি সব দরজা জানালা চেক করে কুমু আর ঝিলি কে ঘুমিয়ে যেতে বললো; এরইমধ্যে হসপিটাল থেকে কোনো খবর আসলে জানাবে, এই বলে ছোট কাকি ও নিজের ঘরে চলে গেলো। কুমু আর ঝিলি ও নিজের ঘরে গিয়ে বসলো, যদিও ছোট […]