অসময়ের আগমন – কামাল সিদ্দিকী

0

অসময়ের আগমন/কামাল সিদ্দিকী

যখন তৃষ্ণার্ত চোখ তাকে খুঁজে পায় না,হৃদয়ের অনন্ত তৃষ্ণাও আর মেটে না। যে হাতের স্পর্শ একদিন ছিল জীবনের প্রার্থনা,অসময়ের সেই স্পর্শ আজ কেবল নীরব যন্ত্রণা।

হাজারো প্রশ্ন জমে থাকে বুকের গভীরে—যৌবনে যারে পাইনি কাছে,অসময়ে তাকে পেয়েকী-ই বা বদলাবে জীবনের শেষ অধ্যায়ে?

যে ভালোবাসা বসন্তে ফুটেনি,সে কি ঝরাপাতার ঋতুতে ফুল হয়ে ফোটে?লোকমুখে শোনা সেই প্রবাদই আজবারবার কানে বাজে—”যা হয় না বাসর রাতে,তা হয় না আশ্বিন-কার্তিকে।”

এখন আর অভিমান নেই, নেই কোনো দাবি।সময়ের কাছে হেরে যাওয়া প্রেমশুধু স্মৃতির প্রদীপ জ্বালিয়ে রাখে। খয়রাত কিংবা শ্রাদ্ধের ভোজের বয়সে ভালোবাসার নিমন্ত্রণ আর হৃদয় ছুঁয়ে যায় না; তখন মানুষ খোঁজে শান্তি,খোঁজে না নতুন মায়ার ঠিকানা।

তাই এসো না আর অসময়ের অতিথি হয়ে।যে ভালোবাসা সময়ের দরজায় কড়া নাড়েনি,সে ভালোবাসা আজ নীরব থাকুক।কারণ কিছু অপেক্ষা চিরকাল অপেক্ষাই থাকে,আর কিছু প্রেম—পাওয়ার জন্য নয়,শুধু আজীবন বুকের ভেতর নিঃশব্দ কান্না হয়ে বেঁচে থাকার জন্য।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.