পাবনার চাটমোহরে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম গঠন

0

পাবনা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলাতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ইমপাওয়ারহার প্রজেক্টের সহযোগিতায় এবং বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে চাটমোহরে ডায়মন্ড হল অডিটোরিয়ামে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম গঠনে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সিনিয়র সহকারী জজ মো: আজহারুল ইসলাম। প্রবীণ সাংবাদিক নাট্যকার এইচ, কে, এম আবুবকর সিদ্দিকের সভাতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্টের ডিষ্ট্রিক হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, ইমপাওয়ারহার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো: মনির হোসেন ও স্টাফ ল’ইয়ার আসমা উল হুসনা।
সভায় সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা ফ্যাসিলিলেটর জাহাঙ্গী হোসেন।

সভায় নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, বাল্য বিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে শাহিদা সুলতানা লিপিকে সভাপতি ও রেবেকা পারভীন স্বপ্নাকে সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.