মাহতাব বিশ্বাসকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে এনটিভি মালয়েশিয়া

0

নিজস্ব প্রতিনিধি : শিক্ষায় বিশেষ অবদান রাখায় রোটারি ক্লাব অব পাবনার চার্টার্ড প্রেসিডেন্ট, পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, ‘মাহতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেড’-এর কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক, এবং পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাসকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে এনটিভি মালয়েশিয়া।

সোমবার রাতে কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় এনটিভি–মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ডস ২০২৫–এর “Educationist & Social Worker” ক্যাটাগরির এই পদক।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ দেশ-বিদেশের শিক্ষাবিদ, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শ্রমজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস এই সম্মাননার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের দোয়া কামনা করেছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.