না ফেরার দেশে পাবনার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস
শিমুল বিশ্বাসের শোক ও সমবেদনা
না ফেরার দেশে পাবনার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস
পাবনা প্রতিনিধি : পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, লতিফ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস (৭৫) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বুধবার (২৯ অক্টোবর ) রাত সারে সাতটার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…
আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) বাদ আসর পাবনা সদর গোরস্থানে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আআব্দুল লতিফ বিশ্বাস গত ২২ আগষ্ট গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
২৬ আগষ্ট তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়।
তিনি সেখানে দীর্ঘ দু’মাসের চিকিৎসা নেন। কিন্তু বার্ধক্যজনিত কারণে তাঁর শরীরে নানা রকমের জটিলতা প্রকাশ পায় এবং এক পর্যায়ে তাঁর শরীর চিকিৎসা গ্রহণে অপরাগ হয়ে পড়ে। বিদেশী ডাক্তারগণের পরামর্শক্রমে গত ২৪ অক্টোবর এয়ার এ্যাম্বুলেন্সে দেশে ফিরিয়ে আনা হয় এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডাক্তারগণের সার্বক্ষনিক নিবীড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।
আব্দুল লতিফ বিশ্বাস ১৯৫০ সালের ১ লা জানুয়ারি পাবনা সদর উপজেলার আরিফপুর জন্মগ্রহণ করেন।
তিনি চার ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পাবনায় নেমে এসেছে শোকের ছায়া।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।