বান্দরবান ৩০০ আসনের বিএনপির ধানের শীষ পদপ্রার্থী সাচিং প্রু জেরি নেতৃত্ব লামা উপজেলায় জনসভা
মো : শিপন বান্দরবান : বান্দরবান ৩০০ আসনের বিএনপির ধানের শীষ পদপ্রার্থী সাচিং প্রু জেরি নেতৃত্ব লামা উপজেলায় জন সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি ।
শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও পথসভায় অংশ নেন। সেখানে সাচিং প্রু জেরি এর আগে আজিজনগর ও ফাইতং এলাকায়ও পথসভায় অংশগ্রহণ
করেন।
সাচিংপ্রু জেরীরং সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি যুগ্ন আহবায়ক মুজিবুর রশিদ যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম মংশৈম্রাই ( মংশৈ) জেলা বিএনপির সদস্য শাফিকুর রহমান জুয়েল সদস্য নু মং প্রু মার্মা এবং আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
পথসভায় সাচিংপ্রু জেরী বলেন, ‘বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনা আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ধানের শীষের মার্কায় ভোট দেয়, আমি এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে কাজ করব।’
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন, প্রথম পথসভায় মানুষের উপস্থিতি বিএনপি প্রার্থীর পক্ষে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। আগামী নির্বাচনে বিপুল ভোটে সাচিংপ্রুকে জেরী জয়যুক্ত করে বান্দরবানের আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবে বলেও মনে করেন তারা।
পথসভা শেষে সাচিংপ্রু জেরী লামা-আলীকদমের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।