পাবনায় ডিস্ট্রিক হিউম্যান রাইটস ডিফেন্ডারস্ নেটওয়ার্কের রিস্ট্রাকচারিং সভা অনুষ্ঠিত

0

পাবনা প্রতিনিধি: ডিস্ট্রিক হিউম্যান রাইটস ডিফেন্ডারস্ নেটওয়ার্কের রিস্ট্রাকচারিং এক সভা ২৫ নভেম্বর পাওয়ার হাউজ পাড়াস্থ বাঁচতে চাই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এমএসএফ এমপাওয়ারহার প্রজেক্টের সহয়তায় ও বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের কো-কনভেনর বাংলােদেশ মহিলা পরিষদের সভাপতি এড.কামরুননাহার জলি। সভায় স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক, নেটওয়ার্কের সদস্য সচিব আব্দুর রব মন্টু। সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সিভিল জজ মো: আজহারুল ইসলাম, এমএসএফ এর নির্বাহী প্রধান এড. মো: সাইদুর রহমান, ডিএইচআরএনএস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: টিপু সুলতান, এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের কো-অডিনেটর নাজনীন শবনম।

জেলার মানবাধিকার পরিস্থিতি এবং তথ্য ও প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের ডিএইচআরএমও কামাল আহমেদ সিদ্দিকী।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের ইউজিএফ কমিটির সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রবীন ডিফেন্ডার খলিলুর রহমান, এড. ফাহিমা সুলতানা রেখা, সমাজকর্মি সাদিয়া ইসলামসহ ইউজিএফ কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে এমএসএফ’র এমপাওয়াহার প্রজেক্টের প্রধান কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মনির আহমেদ, ডিফেন্ডার সুজানগরের গণমাধ্যম কর্মী ডিফেন্ডার তৌফিক হাসান, গণমাধ্যমকর্মী আরিফ আহমেদ সিদ্দিকীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নানা শ্রেণীর নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় নেটওয়ার্কের সাথে এমপাওয়ার হার প্রজেক্টের লিঙ্কেজ করার উদ্দেশ্যে এমপাওয়ার হার প্রকল্পের জিইএফ এর ৫ জন সদস্যকে অন্তভূক্ত করা হয়।

উল্লেখ্য, এ্যাম্বাসী অফ সুইজারল্যান্ড ও গ্লোবাল এ্যাফেসার্স কানাডার অর্থায়নে এবং জিএফ কনসাল্টিং গ্রুপের সহায়তায় চলমান নাগরিকতা সিইএফ প্রোগ্রামের অধীন এমএসএফ এমপাওয়ার হার প্রকল্পের কাযর্ক্রক চলছে পাবনা জেলার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.