কাপ্তাইতে দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে কাপ্তাইতে পাঠকপ্রিয় সংবাদ মাধ্যম চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টায় কাপ্তাই স্থানীয় এক হোটেলে দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি চৌধুরী রিপনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি দৈনিক সাঙ্গুর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ কবির হোসেন সিদ্দিকী ।
কেক কাটা পরবর্তী আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও কাপ্তাই সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবির খিয়াং, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন,কাপ্তাই উপজেলা জামায়াতে আমীর হারুনুর রসিদ,কাপ্তাই উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, রাঙ্গামাটি জেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: কবিরুল ইসলাম ,মামনি ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক ও সমাজ সেবক দিন মোহাম্মদ, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকা কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম, সি প্লাস টিভি কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত, রাজস্থলী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আইয়ুব চৌধুরী, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমাজ সেবক ইব্রাহিম হাবিব মিলু,।
কাপ্তাই উপজেলা জাসাস মো: ওমর ফারুক, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দল সদস্য সচিব মো:রফিক, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক হ্লাসুইমং মারমা (মং), বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বিশিষ্ট সাংবাদিক ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকা প্রতিনিধি রিপন মারমা, দৈনিক আজাদী পত্রিকা মাল্টিমিডিয়া প্রতিনিধি অর্ণব মল্লিক,সাংবাদিক মেজবাহ,দৈনিক আলোকিত পাহাড় পত্রিকা প্রতিনিধি এম বাবুল, চিৎমরম ইউনিয়নের সমাজ সেবক সাচিংউ মারমা, ইউপি সদস্য অংসাচিং মারমা, কাপ্তাই তরুন উদ্যোক্তা বীর কুমার তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম টিভি শিল্পী লিপি দাসসহ আরও অনেকেই।