দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার মাহফিল ও অনলাইন দোয়েল টিভি প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে দুইজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান
মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার কাপ্তাই প্রতিনিধি চৌধুরী মুহাম্মদ রিপনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় কাপ্তাইয়ের ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক কাপ্তাই সংবাদ ও অনলাইন দোয়েল টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবক দ্বীন মোহাম্মদ এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সাংবাদিক রিপন মারমাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কেপিএম লিমিটেডের জিএম (এমটিএস) আবুল কাশেম, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাফর আহম্মদ স্বপন ও সাধারণ সম্পাদক ইয়াছন,
কেপিএম লিমিটেডের হিসাব কর্মকর্তা সফিকুল ইসলাম মিলন, নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবীব মিলু, সাংবাদিক মাহফুজ আলম, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, এনজিও প্রতিনিধি বিজয় মারমা, সাংবাদিক অর্ণব মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অনলাইন দোয়েল টিভি ও দৈনিক কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবক ও দোভাষীবাজার মা-মনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের জন্য কাপ্তাই থেকে সাংবাদিক রিপন মারমাকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন ও উপস্থিত অতিথিবৃন্দ সম্মাননা তুলে দেন।