কুষ্টিয়ায় প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ

0

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল রূপান্তরের যুগে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) একটি ক্রমবর্ধমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা বিশেষ করে নারীরা এবং কন্যা শিশুরা অধিকভাবে সম্মুখীন হচ্ছে। ইউএনএফপিএ-এর তথ্যমতে, পৃথিবীজুড়ে প্রতি তিনজনে দুইজন নারী টেকনোলজি-সুবিধাভোগী জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার হন, এবং বাংলাদেশে এই হার ৮৯%।

এই উদ্বেগজনক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে, আজ কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং সেতু যৌথভাবে একটি মাল্টিস্টেকহোল্ডার সংলাপ আয়োজন করে যেখানে ডিজিটাল উন্নয়ন এবং প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ মিজানুর রহমান। এ সংলাপ স্ট্রেনথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি-ফেসিলিটেটেড জেন্ডার-বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যা নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির অধীনে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটির কারিগরি সহায়তা প্রদান করছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন।

সংলাপের মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতার ধরন, প্রভাব এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা, এবং সংশ্লিষ্ট আইন ও নীতিমালা বিষয়ে সচেতনতা তৈরি করা। এছাড়া, অংশগ্রহণকারীদের নিজেদের প্রতিষ্ঠানে টেকনোলজি-সুবিধাভোগী সহিংসতা প্রতিরোধের জন্য জ্ঞান এবং জবাবদিহিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং ডিজিটাল উন্নয়ন ও টিএফজিবিভি প্রতিরোধ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রেরণা দেওয়া।

সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন সেতু’র নির্বাহী পরিচালক, ড. মোহা. আব্দুল কাদের অনুষ্ঠানের উদ্দেশ্য এবং প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

বিএনএনআরসি-র প্রোগ্রাম কোর্ডিনেটর, হীরেন পণ্ডিত, প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) এবং ডিজিটাল ডেভেলপমেন্ট সম্পর্কিত ধারণা, ধরন, নেতিবাচক প্রভাব এবং কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ডিজিটাল ডেভেলপমেন্ট ও প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতার বিভিন্ন পরিসংখ্যান ও ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন।

এ অনুষ্ঠানে ১২ জন ডেজিগনেটেড স্পিকার আলোচনা করেন এবং অন্যান্য অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এই সেশনটি পরিচালনা করেন সেতুর নির্বাহী পরিচালক ড. মোহা. আব্দুল কাদের। তাঁরা প্রযুক্তির মাধ্যমে সহিংসতা প্রতিরোধের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন টিএফজিবিভি-র ধরন, প্রতিরোধ, প্রশমন ও করণীয় সম্পর্কে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও, অংশগ্রহণকারীগণ টিএফজিবিভি প্রতিরোধে নতুন স্টেকহোল্ডারদের যেমন আইএসপি, কেবল নেটওয়ার্ক প্রতিনিধি, বিকাশ, রকেট এজেন্টদের বিষয়টি জানানোর উপর গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথিবৃন্দ ডিজিটাল ডেভেলপমেন্ট এবং টিএফজিবিভি বিষয়ে জনসচেতনতায় জোর দেন এবং সরকারের কার্যকর উদ্যোগ পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন হেল্পলাইন (০১৩২০০০০৮৮৮) ও ইমেইল ([email protected]) সম্পর্কে আলোচনা করেন। তারা সচেতনতার মাধ্যমে সহিংসতা কমানোর এবং একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নেক্সাস টেলিভিশেনের প্রতিনিধি আলামিন টেলিভিশন, বলেন, প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে অফলাইনে তিন বছর ধরে কাজ করছেন। এই সহিংসতার পেছনে তাদের পরিবার দায়ী। পরিবারের মধ্যে ছেলে ও মেয়ে কিভাবে চলাফেরা করবে, সে বিষয়ে অনেক পরিবার খোঁজ খবর রাখে না। অনেক কিশোর ও যুবকরা বিভিন্ন গ্রুপে জড়িয়ে পড়ে নানা ধরনের আসক্তিতে জড়িয়ে পড়ছে। ফলে এইসব কিশোর ও যুবকরা অফ লাইনে যেমন সহিংসতা তৈরী করছে তেমনি অনলাইনে তারা সহিংসতা ঘটাচ্ছে। এইজন্যে পরিবার ও রুট লেবেলে সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করা দরকার এবং তাদের মনমানসিকতা পরিবর্তনের উপর কাজ করতে হবে।
কুষ্টিয়া সদর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ফেসবুকে ফেক আইডি বলে কিছু নাই, এখানে সব আইডি সঠিক। ফেসবুকে রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের ট্রল হয়। কিন্তু এখান থেকে তেমন কোন প্রতিকার হয় না। ব্ল্যাক মার্কেটে অনেক সিম বিক্রয় হয়। একজায়গার বিক্রয়কৃত সিম অন্য জায়গায় ব্যবহার কওর নানা ধরণের অপরাধীরা অপরাধ করে থাকে। অনেক সময় মানুষকে প্রলুব্ধ করার জন্য ফিসিং লিঙ্ক সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকে। এইসব লিঙ্কের ফাঁদে পড়লে সমস্ত তথ্য অপরাধীদের কাছে চলে যায় । তাই এ ব্যপারে সবাইকে সতর্ক ও সচেতন থাকার কথা তিনি বলেন।

ড. ধনঞ্জয় কুমার, অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে আমরা ভালোটা পাচ্ছি আবার খারাপটা পাচ্ছি। আমাদের অসচেনতার ফলেই খারাপটা হচ্ছে। তাই সমাজের প্রত্যেককেই যদি আমরা সচেতন করতে পারি তাহলে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিকার করা সম্ভব।

বিশেষ অতিথি ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক আইসিটি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, প্রযুক্তি আমরা বন্ধ করতে পারব না। বর্তমানে আমরা শিশুদের আবেগ প্রতিবন্ধী বানাচ্ছি। কারণ, মোবাইল ছাড়া বাচ্চা খায় না , খেলে না, ঘুমায় না। দেখা যায় – সোশ্যাল মিডিয়া বাচ্চাদের আবেগ প্রতিবন্ধী তৈরী করছে। এই সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম পরিবারকে সচেতন হতে হবে। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর। তিনি আরো বলেন, আমরা নিজেরা সোশ্যাল মিডিয়া কি পোস্ট করছি. কি কন্টেন্ট তৈরী করছি সে বিষয়ে আমাদের জ্ঞান নাই। আমরা কখনও দুঃখের কমেন্ট করছি আবার একই সাথে হাসির কমেন্ট করছি। ফলে আমরা নিজেরাই পণ্য হয়ে যাচ্ছি। এ বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার।

বিশেষ অতিথি ড. মোঃ রাশেদুজ্জামান, চেয়ারম্যান কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ বলেন, এখন বিনোদনের জায়গা সহজলভ্য হয়েছে। লেখাপড়ার জায়গাও সহজলভ্য হয়েছে। এখনকার বয়ো: সন্ধিকালীন কিশোর- কিশোরীরা জেন্ডারের জ্ঞান আসার আগেই তারা জেন্ডার বিষয়ে প্রাপ্ত বয়সের ধারণা পাচ্ছে। কারণ তারা এখন প্রযুক্তির নেতিবাচক নিয়ে বড় হচ্ছে। কারণ অভিভাবকরা প্যারেন্টোল সাইট বন্ধ করতে পারছে না। তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ করতে হলে সর্বপ্রথম সমাজের প্রত্যেক মানুষের তার জায়গা থেকে সচেতন হতে হবে এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সমাজের পরিবার, সমাজ, এনজিও, শিক্ষক, বিদ্যালয়, সাংবাদিক, নাগরিক সমাজ সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে সহিংসতা প্রতিরোধ করা সম্ভব। তিনি আরো সবাইকে প্রদীপ হতে হবে। সমাজের মধ্যে প্রদীপের আলো ছড়িয়ে দিতে হবে।

বিশেষ অতিথি নার্গিস সুলতানা মহিলা বিষয়ক অধিদপ্তর, কুষ্টিয়া বলেন, আমরা নারীর ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে কাজ করি। গ্রাম পর্যায়ে এ বিষয়ে উঠান বৈঠক করি। কিন্তু বর্তমানে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা একটা বড় সমস্যা হিসাবে সমাজে দেখা দিয়েছে। এখন থেকে এই বিষয় নিয়ে আমার গ্রাম পর্যায়ে সচেতনতামূলক উঠান বৈঠক করব। তিনি বলেন পরিবার থেকে প্রযুক্তির বিষয়ে সচেতন করতে হবে। এছাড়াও শিশু কিশোরদের মোবাইল ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে অভিভাবকদের কঠোর হতে হবে।

প্রধান অতিথি কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ মিজানুর রহমান বলেন, এই পরিবারের মাধ্যে মূল্যবোধ চর্চা করা এখানে জরুরী। আমরা যদি পরিবারকে সচেতন করতে পারি, কিভাবে মোবাইল ব্যবহারে নিয়ম কানুন শেখাতে পারলে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা কমানো সম্ভব হবে। এছাড়াও শিক্ষা ব্যবস্থার মধ্যে সিভিক সেন্স, আইসিটি ব্যবহার বিধি, নিয়ম কানুন অন্তর্ভুক্ত করতে পারলে এই সহিংসতা কমে যাবে বলে তিনি মানে করেন। এই শিক্ষা ব্যবস্থা সরকারীভাবে পরিমার্জন করা জরুরী।
প্রযুক্তি বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে পারব না; আমাদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। ভুল তথ্য ও অপতথ্য কঠোর হাতে দমন করে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তা সত্যের জয় নিশ্চিত করতে সাহায্য করবে।
প্রযুক্তির সহায়তায় সহিংসতা অনেক বাড়ছে- এ বাস্তবতায় পরিবার, স্কুল, গণমাধ্যম, এনজিও ও প্রশাসনকে একসাথে তিনি সমাজের সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ডে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.