পাবনা কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ইফতার

0

পাবনা প্রতিনিধি : পাবনা কমিউনিটি হাসপাতালের উদ্যোগে রোববার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নুরপুরস্থ কমিউনিটি হাসপাতাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা: রেজাউল হক রেজা, চক্ষু বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম আকন্দ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা: রুহিদ হাসান, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: এসএম মহিদুল ইসলাম, চক্ষু চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ সিদ্দিকী, পাবনা কমিউনিটি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বজলুর রশিদ, ডা: তোহিদুল ইসলাম, ডা: তানভীর, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোতালেব হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কল্লোল। তদারকিতে ছিলেন হাফিজুর রহমান হাফিজ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.