স্বপ্নদ্বীপ রিসোর্ট পঞ্চম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজন
পাবনা প্রতিনিধি : দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে পাবনার ঈশ্বরদীর জয়নগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বপ্নদ্বীপ রিসোর্টে পঞ্চম বর্ষপূর্তি, বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ) সকালে স্বপ্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্নদ্বীপ রিসোর্টের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার,
ঈশ্বরদী থানার অফিসার ইন চার্জ মো: মমিনুজ্জামান, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা, মো: জহুরুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আতিয়ার রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান,
ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুন্ডু, ঈশ্বরদী উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আফসার আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে চারজন কর্মকর্তাকে “Employee of the Year–২০২৫” সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন বায়তুস সালাম জামে মসজিদের ইমাম জিয়া।
স্বপ্ন, ভালোবাসা ও সাফল্যের পাঁচ বছর—আগামীর পথচলায় পাশে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো: খায়রুল ইসলাম।