বান্দরবানে পৌর নির্বাচন: দৌড়ঝাঁপে এগিয়ে বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা
মো:শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান : আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপি’র রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা ও হিসাব-নিকাশ।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কে এগিয়ে আছেন, কে পাচ্ছেন দলীয় সমর্থন—এসব নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে বিএনপি ঘরানার কয়েকজন প্রভাবশালী নেতার নাম আলোচনার শীর্ষে উঠে এসেছে।
রাজনৈতিক সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ে সক্রিয়তা, অতীত রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় অবস্থানের কারণে কয়েকজন নেতা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।আব্দুল মাবুদ সাবেক যুবদলের সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে তার সক্রিয় উপস্থিতি তাকে এগিয়ে রাখছে বলে মনে করছেন অনেকেই।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার এর কাছে সাংবাদিকরা জানতে চাইলো বান্দরবান পৌরসভা নির্বাচনে এদের কোন প্রার্থী আছে কিনা, তখন তিনি জানান এখনো পৌরসভার নির্বাচনের কোন ডিক্লারেশন আসে নি,তিনি আরো জানান দলীয়ভাবে বান্দরবান পৌরসভায় যাকে নমিনেশন দেওয়া হবে দল বল নির্বিশেষে তার পিছনে সবাই কাজ করবেন।
নাসির উদ্দিন চৌধুরী বর্তমান জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন চৌধুরীও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সংগঠনের সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা তার পক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সাবিকুর রহমান জুয়েল সাবেক ছাত্রদলের সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য সাবিকুর রহমান জুয়েল তরুণ ও উদীয়মান নেতৃত্ব হিসেবে পরিচিত। নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তাকে একটি শক্ত অবস্থানে রেখেছে। জহির উদ্দিন মাসুম বর্তমান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমও পিছিয়ে নেই। যুবসমাজের মধ্যে তার প্রভাব এবং সাংগঠনিক দক্ষতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রেখেছে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারকার নির্বাচন হতে পারে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
দলীয় মনোনয়ন, তৃণমূল সমর্থন, ব্যক্তিগত ইমেজ এবং অতীত কর্মকাণ্ড—সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবেন, তা নির্ধারণ করবে সময় ও রাজনৈতিক সমীকরণ।
এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে। তারা চাইছেন যোগ্য, সৎ ও উন্নয়নমুখী নেতৃত্ব, যিনি পৌর এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
সব মিলিয়ে বান্দরবান পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে সক্রিয় রয়েছেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও জনসমর্থনের ভিত্তিতে কে হচ্ছেন এই দৌড়ে বিজয়ী মুখ।
প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার আমির জনাব এস এম আব্দুচ ছালাম আজাদের কাছে বান্দরবান পৌরসভা নির্বাচনের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, জামায়াত পৌরসভা সহ স্থানীয় সকল নির্বাচনে অংশগ্রহণ করবে, পৌর মেয়র প্রার্থীর নাম,সময় মত জানতে পারবেন। ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের পরে বান্দরবানে আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনা দেখা যাচ্ছে , জনসাধারণের বক্তব্য এই যে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের নাম আসতেছে, সামনে পৌর নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করার জন্য সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছেন।
কিছু সাধারণ মানুষের সাথে কথা বলে বুঝা গেল এরাও পৌরসভার মেয়র ইলেকশনে অংশগ্রহণ করতে চান , এখানে প্রার্থীর নাম জিজ্ঞেস করলে সাবেক মেয়র শামসুল ইসলাম এর নাম উঠে আসে। কিছু মানুষ শামসুল ইসলাম কে মেয়র হিসেবে দেখতে চান।