বান্দরবানে লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
মো: শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ আগস্ট) রাতে মো. ইমরান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবক লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার বাসিন্দা নুর আহম্মদ এর পুত্র।
স্থানীয়রা জানায়, গত রবিবার ভিকটিমের বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা ভিকটিমের বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছিলেন। এমন সুযোগে ঘরে একা পেয়ে অভিযুক্ত ইমরান ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেণ।
পরে সোমবার বিকেলে ভিকটিম পার্শ্ববর্তী তাঁর মামিকে বিষয়টি জানালে ঘটনাটি এলাকায় জানা জানি হয়। পরে এলাকাবাসী এবং স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হাসেম অভিযুক্ত’কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এবিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অভিযুক্ত ধর্ষণকারীকে আটক করা হয়েছে এবং এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।