মোবাইল সাংবাদিকতা কর্মশালায় সনদ পেলেন সাঙ্গু পত্রিকার বান্দরবান জেলার প্রতিনিধি শামসুল ইসলাম আকাশ

0

বান্দরবান জেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল সাঈদ : দৈনিক সাঙ্গুর নিজস্ব কার্যালয়ে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হলো “মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা”। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।

বৃহত্তর চট্টগ্রামের অন্যতম পত্রিকা দৈনিক সাঙ্গুর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টিভির বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গুর সম্পাদক মো: কবির হোসেন ছিদ্দিকী, বাংলা টিভির ব্যুরো চিফ রুকন উদ্দিন এবং পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ।

কর্মশালা শেষে সাঙ্গু পত্রিকার বান্দরবান প্রতিনিধি শামসুল ইসলাম আকাশসহ অন্যান্য অংশগ্রহণকারীরা সনদ গ্রহণ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.