ভূমি–মানুষ–প্রকৃতির রঙে বান্দরবানে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে: একক চিত্র প্রদর্শনী ‘রোয়া–দ্ব’

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: ভূমি, মানুষ, প্রকৃতি ও জন্মস্থানের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনব্যাপী একক চিত্র প্রদর্শনী ‘রোয়া–দ্ব’। আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনীতে নিজের শিল্পভাষায় পার্বত্য বান্দরবানের সার্বিক রূপ তুলে ধরবেন তরুণ চিত্রশিল্পী খিং সাই মং মারমা।

মারমা ভাষায় ‘রোয়া’ অর্থ গ্রাম এবং ‘দ্ব’ সম্মানার্থক শব্দ—অর্থাৎ সম্মানিত জন্মভূমি। এই ভাবনাকে কেন্দ্র করে শিল্পী জলরং, তেলরং ও চারকোল মাধ্যমে আঁকা মোট ৩২টি ছোট-বড় চিত্রকর্ম উপস্থাপন করবেন, যেখানে ফুটে উঠবে পাহাড়, নদী, বন, গ্রামজীবন ও মানুষের নীরব অনুভূতির গল্প।

প্রদর্শনী উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর রবিবার সকালে বান্দরবান শহরের মধ্যমপাড়া রিং সং সং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, ‘রোয়া–দ্ব’ শুধু একটি চিত্র প্রদর্শনী নয়, এটি বান্দরবানের প্রকৃতি ও মানুষের সঙ্গে শিল্পীর আত্মিক সম্পর্কের প্রকাশ।

আয়োজকদের আশা, এই একক চিত্র প্রদর্শনী শিল্পানুরাগী ও প্রকৃতিপ্রেমী মানুষের জন্য হবে এক অনন্য নান্দনিক অভিজ্ঞতা, যা নতুন করে পরিচয় করিয়ে দেবে রঙে–রেখায় আঁকা সুন্দর বান্দরবানকে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.