বাংলাদেশের আলো বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালেদ মাহাবুব খান আরফাত
আব্দুল্লাহ আল সাঈদ নিজস্ব প্রতিনিধি বান্দরবান : বাংলাদেশের আলো’র বান্দরবান জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় নিউজ পোর্টাল দৈনিক পাহাড় কন্ঠ ডটকমের নিউজ এডিটর খালেদ মাহবুব খান (আরাফাত)।
বিষয়টি নিয়ে তিনি তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে। এ বিষয়ে তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ দেশের প্রথম সারির দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কাজ করার সুযোগ পেলাম ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকেই। তিনি বান্দরবান জেলা জুড়ে ইতিপূর্বে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তার প্রতিভার জানান দিয়েছেন। এ বিষয়ে তিনি আরো বলেন, বাংলাদেশের প্রথম সারির স্বনামধন্য পত্রিকা দৈনিক বাংলাদেশের আলো। আমি বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে সত্যি আমি খুবই গর্বিত এবং আনন্দিত। এ সাফল্যের পিছনে তিনি পাহাড় কন্ঠ ডটকম এর চেয়ারম্যান মাহাবুব হাসান খান বাবুল তার পিতার প্রতি সহ জেলার সকল সাংবাদিকবৃন্দ দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন।
এ বিষয়ে বাংলাদেশের আলো’ কর্তৃপক্ষ জানিয়েছে: মাঠ পর্যায়ে যোগ্য ও সাহসী সংবাদকর্মী নিয়োগের মাধ্যমে তারা দেশজুড়ে সংবাদ পরিবেশনায় নতুন মাত্রা যোগ করতে চায়। আরাফাতের নিয়োগ সেই প্রক্রিয়ারই একটি অংশ। বান্দরবানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আরাফাতের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তার এই নতুন পথচলা পাহাড়ের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।