বান্দরবান জেলা পরিষদের আয়োজনে থানচিতে চলছে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প
বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শুরু হলো বিভিন্ন উপজেলায় ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প।এরই ধারাবাহিকতায় থানচি উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
গেলো শনিবার (৬ ফেব্রুয়ারি) বালক ও বালিকাদের ফুটবল প্রশিক্ষণ অনূর্ধ্ব-১৭ এর ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়।গেলো শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থানচি মিনি স্টেডিয়ামেও প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।এতে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন বান্দরবানের আরেক সাবেক কৃতি ফুটবলার অং মারমা। ১০ দিনের এই প্রশিক্ষণ পরিচালনায় আর্থিক পৃষ্ঠপোষকতা করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।