পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

0

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড় কণ্ঠ ডটকম’-এর উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব কে এস মং। তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এবং বন,পরিবেশ ও শিক্ষা বাণিজ্য বিষয়ক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কর্তৃপক্ষের আশা,তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিকনির্দেশনা পোর্টালটির সম্পাদকীয় নীতিকে আরও সমৃদ্ধ করবে এবং এর সামগ্রিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে। কে এস মং দীর্ঘ সময় ধরে পার্বত্য চট্টগ্রামের অধিকার রক্ষা এবং এই অঞ্চলের আর্ত-সামাজিক উন্নয়নের সাথে নিবিড়ভাবে জড়িত।

সংবাদমাধ্যমটির সংশ্লিষ্টরা মনে করেন, তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতার ছোঁয়ায় পাহাড় কণ্ঠ ডটকম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের কাছে আরও বিশ্বস্ত ও গ্রহণযোগ্য হয়ে উঠবে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই পাহাড় কণ্ঠ ডটকম রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলাসহ দেশের প্রান্তিক জনপদের অবহেলিত ও গুরুত্বপূর্ণ খবরগুলো সাহসের সাথে তুলে ধরে আসছে। কে এস মং-এর অন্তর্ভুক্তিতে এই লক্ষ্য ও উদ্দেশ্য আরও সুদৃঢ় হলো।

“আমরা আমাদের সম্মানিত পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতে চাই যে, তিন পার্বত্য জেলাসহ দেশের প্রতিটি কোণার সংবাদ এখন থেকে আরও গুরুত্বের সাথে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। পাহাড় ও সমতলের সেতুবন্ধন হিসেবে পাহাড় কণ্ঠ ডটকম সবসময় আপনাদের পাশে থাকবে।”

নতুন এই পথচলায় সকল পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাহাড় কণ্ঠ পরিবার।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.