মেধাবী পাঁচ শিক্ষার্থীকে অর্থ সহায়তা দিলেন ছাত্রদল নেতা শামীম হোসেন হৃদয়
নিজস্ব প্রতিনিধি : পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের বিভিন্ন বিভাগের পাঁচ জন মেধাবী শিক্ষার্থীকে অর্থ সহায়তা দিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শামীম হোসেন হৃদয়।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে কলেজ প্রাঙ্গনে ছাত্রদলের নেতাকর্মীরা পাঁচ জন মেধাবী শিক্ষার্থীর পড়ালেখার খরচ স্বরুপ আর্থিক সহায়তা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজওয়ান হোসেন হৃদয়, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ হাসান শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হাসান মামুন, লিপ্ত, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অপু ইসলাম, সহ প্রচার সম্পাদক শিরন হোসেন শিশির ও সহ নাট্য বিষয়ক সম্পাদক হৃদয় হোসেন।
এ সময় নেতাকর্মীরা মেধাবী শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্টতা বিষয়ক যেকোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।