বান্দরবানে বন্যাদুর্গত মানুষের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন
মো:শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান : বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জননেতা মশিউর রহমান মিটন।
বান্দরবান পার্বত্য জেলা ৩০০ নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরি এমপি-র নির্দেশনায় জেলাজুড়ে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের মাঝে ধারাবাহিক খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ ১৩ই জুলাই (সোমবার) জেলা সদরের কালাঘাটার বিভিন্ন এলাকায় আর্মি পাড়া, শেরেবাংলা, বনরুপা, রোয়াংছড়ি স্টেশন সহ বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকায় সর্বমোট ৩০০টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত কয়েকদিন ধরে মশিউর রহমান মিটন ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে বান্দরবানের বিভিন্ন দুর্গম ও প্লাবিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের হাতে জরুরি খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন।
এ সময় মশিউর রহমান মিটন বলেন,
আমাদের এমপি মহোদয় সাচিং প্রু জেরির নির্দেশে আমরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। এই দুর্দিন শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দলের প্রতিটি নেতাকর্মী সাধারণ মানুষের জানমাল রক্ষায় মাঠে কাজ করে যাচ্ছে।
বন্যাদুর্গত স্থানীয়দের কাছে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, বন্যা তো সব শেষ করে দিয়ে গেছে। আমাদের ঘরবাড়ি তলিয়ে গেছে, চুলা জ্বালানোর উপায় নেই। এই বিপদের সময়ে জননেতা মশিউর রহমান মিটন ভাইয়ের এই সাহায্য আমাদের অনেক সাহস দিয়েছে। তিনি আমাদের বিপদের সাথী হয়ে দাঁড়িয়েছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই দুর্যোগের মুহূর্তে ত্রাণ ও খাদ্য সামগ্রী সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের ক্ষেত্রেও নেতৃবৃন্দের আন্তরিক সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে সাহস জোগাচ্ছে।
বন্যাকবলিত প্রতিটি মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা বিএনপি’র এই ত্রাণ ও খাদ্য সামগ্রী কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।