মো:শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান : বান্দরবান জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে মাঠ পর্যায়ে তদন্তে এসে কাজ অনেকটাই সন্তোষজনক বলে উল্লেখ করেছেন দূর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান।
রবিবার (২০ সেপ্টম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলার বাকিছড়া এলাকায় মাঠপর্যায়ে তদন্ত পরিচালনা শেষে একথা বলেন।
তিনি বলেন, বান্দরবান জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০২৪-২৫-২৬ অর্থবছরে গভির নলকুপ স্থাপন, জিএফএস ও রেইন ওয়াটার হারবেস্টিং প্রকল্পে অনিয়মের অভিযোগ পেয়ে তিন সদস্যের কমিঠি গঠনের করে তদন্তে আসেন তারা।অফিসিয়ালি কাগজ পত্র যাচায়ের পর বাকিছড়া এলাকায় মাঠ পর্যায়ে তদন্ত করেন।সেখানে যে কয়েকটি প্রকল্প দেখেছেন সেগুলো অনেকটাই সন্তোষজনক মনে হয়েছে। এছাড়া এই অর্থবছরের কাজ অন্য উপজেলায়ও হয়েছে।সেসব গুলোও যাচাই-বাচাইয়ের পর প্রতিবেদন জমা দিবেন বলে জানান তিনি।
বান্দরবান জন স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন,দূর্নীতি দমক কমিশন থেকে যে প্রকল্প গুলো নিয়ে তদন্ত করতে এসেছেন তা ছিল মুলত ২৪-২৫ অর্থবছরের। সেসময় বরাদ্ধের টাকা না থাকায় কাজ গুলো ২৫-২৬ অর্থবছরে সম্পন্ন করা হয়েছে।