গাজায় হত্যাকাণ্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেছেন, গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে বিশ্ব, কিন্তু তা বন্ধে কেউ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফিলিস্তিনের ফতেহ আন্দোলনের (শাসক দল) মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল জেবরেল আলরজউব রোববার (২৪ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার […]

ভুটানের রাজা আজ ঢাকায় আসছেন, সই হবে তিন এমওইউ

বিডি২৪ভিউজ ডেস্ক : চার দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সফরকালে তিনি বাংলাদেশে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। […]

সেমিনারে অর্থমন্ত্রী দেশের অর্থনীতি ভালো আছে

বিডি২৪ভিউজ ডেস্ক : আওয়ামী লীগের দেওয়া নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কঠোরভাবে মনিটরিংয়ের পরামর্শ দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্বল মনিটরিং। বাজার ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, সরকারি প্রকল্পের কাজ এমনকি বাজেট বাস্তবায়ন সবখানেই মনিটরিংয়ের অভাব। ফলে এগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। গতকাল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এমন […]

প্রতি জেলায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : [২] সাইবার পেট্রোলিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। [৩] রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক (ফেব্রুয়ারি-২০২৪) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। [৪] অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় মেট্রোপলিটন […]

ব্যাংকিং চ্যানেলে ২২দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৫ হাজার কোটি টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরকে সমনে রেখে এবারও রমজানের শুরু থেকেই বে‌শি বে‌শি রেমিট্যান্স পাঠা‌চ্ছেন প্রবাসী বাংলা‌দে‌শিরা। ফলে চলতি মাসের প্রথম ২২ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ২০৮ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধ‌রে)। এই হিসেবে প্রতিদিন […]

সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রদর্শনী উদ্বোধন করেন তিনি। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রদর্শনী ২৬ মার্চ থেকে ৩০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবার জন্য […]

রাশিয়ায় শুরু হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক পরমাণু ফোরাম এটমএক্সপো ২০২৪

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বের পরমাণু শিল্পে অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ইভেন্ট এটমএক্সপোর তেরতম আসর আজ (মার্চ ২৫) রাশিয়ার সোচিতে অবস্থিত সাইরিয়াস সায়েন্স এন্ড আর্ট পার্কে উদ্বোধন করা হয়েছে। এটমএক্সপো ২০২৪ আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করছে রুশ রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম। এটমএক্সপোর এবারের মূল বিষয় ‘চতুর্থ প্রজন্মের পরমাণু রিয়্যাক্টর এবং এক্ষেত্রে রাশিয়ার নেতৃত্ব’। বিভিন্ন দেশের সরকারী […]

লাখো ভক্তের পদচারণায় মুখর ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব মহোৎসব

পাবনা প্রতিনিধি : শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসবে লাখো ভক্তের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাবনার হিমাইতপুর সৎসঙ্গ প্রাঙ্গণ। সোমবার দ্বিতীয়দিন বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ আবির খেলায় অংশ নেন। প্রাণের ঠাকুরের জন্মস্থানের ধুলির স্পর্শ পেতে দেশ-বিদেশ থেকে ছুটে এসেছেন অগণিত ভক্ত। উৎসব প্রাঙ্গণে যেন তিল ধারণের ঠাঁই নেই। উৎসব ঘিরে বসেছে মেলা। উৎসবের দ্বিতীয়দিন সোমবার প্রধান অতিথি […]

কখনো আত্ম প্রচারে বিশ্বাস করেন না বিজয় সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : এদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী সুনামগঞ্জের বিজয় সরকার। বাংলা সংগীত বিশেষজ্ঞও তিনি। গানে গানে মানুষের মন কেড়ে চলেছেন এখনও। অসাধারণ কথামালা আর সুরের জাদুতে মুগ্ধ করছেন দর্শককের হৃদয়। এই গুণী মানুষ নিজেই গান লিখেন সুর করেন এবং কন্ঠে তুলেন। এমনকি সঙ্গীত আয়োজনের কাজ করেন তিনি নিজেই। তিনি কখনো আত্ম প্রচারে বিশ্বাস […]

মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে- ডেপুটি স্পীকার

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী রাজনৈতিক দল যতদিন রাষ্ট্র পরিচালনায় থাকবে ততদিন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ মাথা উচু করে বেঁচে থাকবেন। আগামী কয়েক বছরের মাঝে বীর মুক্তিযোদ্ধাগণ বিদায় নেবেন। তাঁদের অনুপস্থিতিতে তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। […]