পাবিপ্রবিতে জাতির পিতার জম্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন

পাবিপ্রবি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস আনন্দ উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রশাসন। সকালে জাতীয় ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় প্রশাসনিক ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষ করে জাতির পিতার জম্মশত বার্ষির্কীর ম্যুরাল জনক জ্যোতির্ময়ে বিশ^বিদ্যালয় […]

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের ব্যতিক্রমী আয়োজন

ইবি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১০৪ টি গাছের চারা রোপণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ। রোববার বেলা সাড়ে ১১টায় হল সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন তারা। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান গাছের চারা রোপণ করে কর্মসূচির […]

বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, আগামি প্রজন্মকে আথুনিক শিক্ষায় শিক্ষিত এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ করে ২০৪১ সালে একটি সুন্দর জাতি উপহার দেয়ার জন্যই জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম। আজ খাগড়াছড়ি জেলা সদরের টাউন হলে জেলা প্রশাসনের […]

পাবনায় চেম্বারের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পাবনা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মকবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবনায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুরে চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চেীধুরী। […]

মাত্র এক হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন !

পাবনা প্রতিনিধি : বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেড়াতে যান আব্দুস সামাদ ওরফে সম্রাট (২৮)। মোটরসাইকেলটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে মেরামত করতে দুই হাজার টাকা খরচ হয় তার বন্ধু আজাদ হোসেন (২২) এর। তার মধ্যে আজাদকে এক হাজার টাকা দেন সম্রাট। আর বাকি এক হাজার টাকা পাওনা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। তারই এক পর্যায়ে পাওনা এক […]

লোকসান থেকে ঘুরে দাঁড়িয়েছে বিআরটিসি

লোকসানে ডুবে থাকা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) বিপর্যয় সামলে ঘুরে দাঁড়িয়েছে। এখন নিয়মিত বেতন পাচ্ছেন সংস্থাটির কর্মীরা। অনিয়মও তুলনামূলকভাবে কমে এসেছে। প্রতিষ্ঠানের ভেতরে পরিবর্তনের সুফল সড়কে পাওয়া যাচ্ছে। যাত্রীসেবার মান তুলনামূলক ভালোর দিকে যাচ্ছে। ডিপো থেকে দূর হয়েছে অচল বাস। বেসরকারি প্রতিষ্ঠানের বাসের সঙ্গে মহানগর ও দূরপাল্লায় সমানতালে প্রতিযোগিতা করছে বিআরটিসি। বিআরটিসির […]

রংপুর থেকে ঢাকা সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা

ব্যস্ত সময় কাটছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণ প্রকল্পে নির্মাণ শ্রমিক ও প্রকল্পসংশ্লিষ্ট প্রকৌশলীদের। ইতোমধ্যে প্যাকেজ-৮-এর আওতায় ২৩ দশমিক আট কিলোমিটার অংশের ৮৫ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। রংপুরের পীরগঞ্জ বড় দরগা থেকে মিঠাপুকুর হয়ে রংপুর নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড় পর্যন্ত এই মহাসড়কে থাকছে ১৭টি কালভার্ট ও চারটি সেতু। দিন যতই যাচ্ছে, ততই এসবের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। […]

দেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার নতুন উদ্যোগ

ভবিষ্যতে জ্বালানি সঙ্কট এবং আমদানি নির্ভরতা কমাতে নিজস্ব কয়লা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ যেখানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলারও পরিকল্পনা রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের জন্য জ্বালানি মন্ত্রণালয় যে প্রস্তাব দিতে যাচ্ছে সেখানে প্রাথমিক পর্যায়ে দেশের তিনটি খনির কয়লা উত্তোলনের ব্যাপারটি চূড়ান্ত ফয়সালা হবে। বাংলাদেশের উত্তরাঞ্চলে এখন পর্যন্ত পাঁচটি কয়লা খনি আবিষ্কার হয়েছে। এসব খনিতে সাত হাজার […]

সমুদ্র থেকে পাইপলাইনে অশোধিত তেল এল ইস্টার্ন রিফাইনারিতে

সাগর বক্ষ থেকে পরিশোধিত তেল পরিবহনের পর এবার সফলভাবে অশোধিত জ্বালানি তেলও সঞ্চালন করেছে মহেশখালীতে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। একে জ্বালানি খাতের ‘যুগান্তকারী সংযোজন’ বলছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার মহেশখালীর কালারমার ছড়ায় স্থাপিত স্টোরেজ ট্যাংক থেকে ৭৪ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে ইস্টার্ন রিফাইনারিতে এসে পৌঁছায় বলে […]

বাংলাদেশে আসছেন সৌদি যুবরাজ

চলতি বছর বাংলাদেশে আসছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী ও দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। গত বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ফুড বাস্কেট বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন। সৌদি যুবরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। তবে তারিখ […]