মাংসসহ ২৯ পণ্যের দাম বেঁধে দিল সরকার
পাইকারি ও খুচরা পর্যায়ে মাংসসহ ২৯টি কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। গতকাল শুক্রবার অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, খুচরা পর্যায়ে গরুর মাংস কেজিতে ৬৬৪ টাকা ৩৯ পয়সা এবং খাসির মাংস ১ হাজার ৩ টাকা ৫৬ পয়সা। এ ছাড়া কেজিতে মুগডালের নতুন মূল্য নির্ধারণ […]