প্রান্তিক কৃষকদের ৬৪ কোটি টাকা প্রণোদনা দিচ্ছে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের মধ্যে ৬৪ কোটি ১৫ লাখ টাকার প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশের ৯ লাখ ৪০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন। মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কৃষি মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট- কৃষি পুনর্বাসন […]

৪৫৮টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে : পরিবেশমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বায়ুদূষণ রোধে ৪৫৮টি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয় বলেও জানান মন্ত্রী। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের ১০০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে […]

স্থিতিশীল হচ্ছে ডলারের বাজার

বিডি২৪ভিউজ ডেস্ক : দিন যত যাচ্ছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ততই শক্তিশালী হচ্ছে। ব্যাংকগুলোতে ডলারের মজুত বাড়ছে। প্রতিদিন ব্যাংকে গড়ে প্রায় ৫ লাখ ডলার জমা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থিতিশীল হয়ে আছে ডলার বাজার। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলমান রমজান মাস ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবার-পরিজনদের কাছে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন প্রবাসীরা। তাতে বাজারে ডলারের […]

সাধারন শিক্ষার্থীদের মাঝে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের রমজানের তোহফা, প্রতিদিনের সাহরি ও ইফতার বিতরণ

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রমজানের তোহফা বিতরণ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ও সকল দপ্তরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর আজকে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহ রমজান মাসের তোহফা বিতরন করেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি […]

ডলার ফিরছে ব্যাংকে

বিডি২৪ভিউজ ডেস্ক : ডলার সংকট নিয়ে অর্থনীতির টালমাটাল পরিস্থিতি কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। প্রতিদিন ব্যাংকে গড়ে প্রায় ৫ লাখ ডলার জমা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ডলার আমানত হিসাবে বিনা প্রশ্নে জমা রাখার সুযোগ দেওয়ায় ব্যাংকে ফিরে আসছে ডলার। ব্যাংকগুলো গ্রাহকদের আরএফসিডি হিসাবে জমা দেওয়া ডলারের ওপর ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এই হিসাবের ডলার কোনো […]

কাউন্টার ট্রেডের মাধ্যমে আমদানি-রপ্তানির অনুমতি

বিডি২৪ভিউজ ডেস্ক : এখন থেকে যেকোনো দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি বিলের বিপরীতে বৈদেশিক মুদ্রার ব্যবহার না করেই রপ্তানির মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশি রপ্তানিকারক, আমদানিকারক বা ব্যবসায়ীরা স্বেচ্ছায় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যের আয়ের বিপরীতে আমদানি বিল নিষ্পত্তির জন্য তাদের বিদেশি প্রতিপক্ষের সঙ্গে ‘কাউন্টার […]

সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করতে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, সেই লক্ষ্যে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। সোমবার (১১ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন। পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশ তার পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের […]

ভোগ্যপণ্য নিয়ে ১৫ দিনে ২২ জাহাজের নোঙর

বিডি২৪ভিউজ ডেস্ক : রমজানের শুরুতেই চট্টগ্রাম বন্দরে এসেছে বিপুল ভোগ্যপণ্য। ভোজ্যতেল, ছোলা, ডাল, গম, মটর, চিনি, খেজুরসহ বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে গত ১৫ দিনে বন্দরে নোঙর করেছে ২২ জাহাজ। আগামী এক সপ্তাহের মধ্যে বন্দরে ভেড়ার কথা আছে আরও পাঁচটি জাহাজ। রোজার বাজার ধরতে শেষ মুহূর্তে এভাবে একের পর এক জাহাজ এসেছে দেশের প্রধান সমুদ্রবন্দরে। ভোগ্যপণ্যের সরবরাহ […]

রূপপুরেই হবে দ্বিতীয় পারমাণবিক কেন্দ্র

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ এবং সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করতে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা থাকলেও সেটি হচ্ছে না। এখন প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকা রূপপুরেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় পারমাণবিক কেন্দ্র নিয়ে গতকাল […]

সারা দেশে ৫টি বার্ন ইউনিট চালু হবে : স্বাস্থ্যমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, রাজশাহীতে একটিসহ সারা দেশে পাঁচটি বার্ন ইউনিট চালু করা হবে। এ ইউনিটগুলো চালু হলে জনগণের বেশ উপকার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গতকাল সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সভাকক্ষে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ মেডিকেল […]