গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব । আজ রবিবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু […]

টাঙ্গাইলে ০৪ বোতল বিদেশী মদ সহ ২ আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব-১২

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ০৪ বোতল বিদেশী মদ সহ ২ আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । গত ০৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন ভাবকী গ্রামস্থ কাতুলী শরিফুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পূর্ব পাশের পাকা […]

দুর্নীতি ভোটাররা করেন না, দুর্নীতি করেন নির্বাচিত নেতারা পাবনায় – এসএম কামাল

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, দুর্নীতি সাধারণ মানুষ করেনা, যারা ভোট দেন তারাও করেননা। দুর্নীতি করি আমরা যারা ভোটে নির্বাচিত হয়ে এমপি-মন্ত্রী বা জনপ্রতিনিধি’র দায়িত্ব নিয়ে কাজ করি। তিনি বলেন, রাজনীতি করতে গেলে বেশি বুঝা যাবেনা, বেশি বুঝলে দলে তথা রাজনীতিতে থাকতে পারবেন না। কেন্দ্রীয় আওয়ামীলীগ […]

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিনচড়া বাসস্ট্যন্ড এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিনচড়া বাসস্ট্যন্ড এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গতকাল শনিবার ০৫ সেপ্টম্বর গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হরিনচড়া বাসস্ট্যন্ড বাজারে এক মাদক বিরোধী […]

সুজানগরে জলাশয় নিয়ে বিরোধে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ : ১৮ গুলিবিদ্ধসহ আহত ২৫

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামে রোববার দুপুরে একটি জলাশয় ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। এসময় তিন জনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় উজ্জ্বল(৩২), রইজ(৩৮), রাশু মেম্বর(৩৫), মঞ্জু(৩০), সাহেব আলী(৩২), রান্নু(৪০), রাকিব(৪২), […]

বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের স্ত্রী করোনায় আক্রান্ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে । প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা বটিয়াপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত ১০ দিন আগে কোভিড-১৯ পরীক্ষায় বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের স্ত্রী শাহানা আক্তার করোনা পজিটিভ হয়। তারপর দিন তাকে ঢাকার পান্হপথে এসআইবিএল ফাউণ্ডেশন হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় । তিনি প্রফেসর ডাঃ সুলতান মাহমুদ সুমনের অধিনে চিকিৎসা নিচ্ছেন । […]

বান্দরবানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে সাংবাদিক ইউনিয়ন গঠিত হয়েছে। ০৫ সেপ্টেম্বর শনিবার বান্দরবান সেনানিবাস ক্যান্টিন প্রাঙ্গণে জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে কর্মরত বান্দরবান স্থানীয় সংবাদকর্মীদের সর্বসম্মত উপস্থিতিতে এই কমিটি গঠন করেন। স্থানীয় সংবাদকর্মীরা জানান, স্থানীয় নিউজ পেট্রোল বান্দরবান প্রতিদিন ডটকম এর সম্পাদক জসাইউ মারমাকে আহবায়ক ও দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মাহাবুবু হাসান বাবুল খানকে […]

সুখের বৃত্তান্ত । মোহীত উল আলম

সুখের বৃত্তান্ত মোহীত উল আলম রুনা লাইলার একটা গান আছে, ‘সুখ, তুমি কী বল, জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে।’ এই গানটার উল্লেখ করে ‘সুখ’ বিষয়ক একটা আলাপের সূত্রপাত করতে চাইছি। তারও একটা কারণ আছে। করোনাকালে সবার মনের পেছনে একটি আতংক কাজ করছে, ‘কখন ধরা খাই’। কিন্তু মানুষের মন হচ্ছে মেঘ আর রৌদ্র। যখন […]

বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে জামালপুরে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (৫আগস্ট)সকালে জামালপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শহরের বকুল তলা চত্বরে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানব বন্ধনে তানভীর আহমেদ হীরার সঞ্চালনায় […]

বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিন হত্যার প্রতিবাদে গলাচিপা প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিন হত্যার প্রতিবাদে গলাচিপা প্রেসক্লাব মানববন্ধন ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদান করা হয়েছে । আজ ০৫ সেপ্টেম্বর বিজয় টিভির গলাচিপা-পটুয়াখালী প্রতিনিধি মোঃ আহসান উদ্দিন জিকো ও গলাচিপা প্রেসক্লাবের সাংবাদিকরা এ মানববন্ধনে জুলহাস হত্যার তীব্র প্রতিবাদ, নিন্দা ও আটককৃত ঘাতকদের ফাঁসির দাবি জানান । এসময় […]