আজ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা মতিঝিল রুটের মেট্রোরেল সার্ভিস আজ রবিবার থেকে সবগুলো স্টেশন যাত্রা বিরতি দেবে। এই রুটের মোট ১৬ স্টেশন রয়েছে। এরমধ্যে ১৪ স্টেশনে আগে থেকেই মেট্রোরেল চলাচল করত। শুধুমাত্র শাহবাগ ও কাওরানবাজার স্টেশন দুটি বাকি ছিল। যা আজ রবিবার থেকে এই স্টেশন দুটি খুলে দেওয়া হচ্ছে। এর ফলে উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ ম্যাস র‌্যাপিট ট্রানজিট (এমআরটি) লাইন-৬ রুটের সবগুলো স্টেশনে চলাচল করবে মেট্রোরেল সার্ভিস। এখন শুধু কমলাপুর মেট্রো স্টেশনটি বাকি থাকবে। যা ২০২৫ সালের জুনের মধ্যে চালু হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)’র কর্মকর্তারা জানান। এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জনকণ্ঠকে বলেন, ‘২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল সার্ভিসের উত্তরা-আগারগাঁও অংশ চালু করা হয়। এই অংশের এক বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। গত এক বছরে মেট্রোরেল চলাচল করা যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে প্রতিদিন ১ লাখ থেকে দেড় লাখ যাত্রী চলাচল করে মেট্রোরেল সার্ভিসে। এছাড়া গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু করা হয়। এই অংশে বতর্মানে ৫টি স্টেশন চালু আছে। রবিবার থেকে শাহবাগ ও কাওরানবাজার স্টেশন চালু করা হবে। তবে মেট্রোরেলের চলাচলের সময় আগের মতোই থাকবে। এই দুই স্টেশনে বর্তমান সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন থামবে। পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচলের সময়সূচি বাড়ানো হবে।’ ডিএমটিসিএলের সূত্র জানায়, গতবছর ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ২৯ ডিসেম্বর থেকে উত্তরা-আগারগাঁও রুটে যাত্রী পরিবহন শুরু হয় মেট্রোরেলে। গত ৪ নভেম্বর আগারগাঁও-মতিঝিল অংশটি উদ্বোধন করা হয়। ৫ নভেম্বর থেকে এই রুটে যাত্রী পরিবহন করা হয়। বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই অংশে চলাচল করছে মেট্রোরেল সার্ভিস। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এমআরটি লাইন-৬ নির্মাণে ব্যয় হবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। উত্তরা-কমলাপুর পর্যন্ত মোট স্টেশন ১৭টি। এগুলো হলো-উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয়সরণি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর। এ বিষয়ে এম এ এন ছিদ্দিক জানান, উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল সার্ভিস। আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। প্রথমদিকে তিনটি স্টেশন দিয়ে এই অংশটি চালু করা হয়। আস্তে আস্তে সব স্টেশনগুলো চালু হচ্ছে। ৩১ ডিসেম্বর থেকে কাওরানবাজার ও শাহবাগ স্টেশন চালু হবে। পরবর্তীতে সময় বাড়ানো হবে। আগামী মার্চের মধ্যে উত্তরা-মতিঝিল পর্যন্ত পুরোদমে চলাচল করবে। শুক্রবার ছাড়া প্রতিদিন ১০ মিনিট পরপর মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত উভয়দিকে চলাচল করবে।

উন্নয়ন প্রকল্পের সাফল্যের বছর

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারের বেশির ভাগ উন্নয়ন প্রকল্প দৃশ্যমান হয়েছে এ বছরে। মেগাপ্রকল্পগুলোর উদ্বোধন হয়েছে বছরজুড়ে। পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন থেকে শুরু করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, দোহাজারী-কক্সবাজার রেলপথ, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু- সবই হয়েছে এ বছরে। বলা যায়, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের […]

আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করব : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না। বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তার মুখে এগুলো শুনে শুনে বড় হয়েছি। শনিবার দুপুরে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের জনসভায় এসব কথা বলেন তিনি। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এ […]

দেশবাসীকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানালেন নুরুজ্জামান বিশ্বাস এমপি

বিডি২৪ভিউজ ডেস্ক : ইংরেজি নববর্ষ ২০২৪ উপলক্ষে পাবনা জেলার সর্বস্তরের জনগণ, দেশবাসী এবং প্রবাসী বাঙালিকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যুৎ ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি পাবনা-৪ ( ঈশ্বরদী -আটঘরিয়া) আসনের সংসদ সদস্য, অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। আজ রবিবার […]

পার্বত্যবাসীর জন্য অনলাইন সফটওয়্যার প্রশিক্ষণের আয়োজন করল পার্বত্য মন্ত্রণালয়

বিডি২৪ভিউজ ডেস্ক : ইন্টিগ্রেডেটড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম সংক্রান্ত সফটওয়্যার মানসম্মত ও কার্যকরভাবে তৈরি এবং বাস্তবায়নের লক্ষ্যে দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। একই প্লাটফর্মে বসে তৈরিকৃত সফটওয়্যারের ইউজাররা স্কিম, প্রশিক্ষণ, বৃত্তি, এনজিও, লাইসেন্স, নিয়োগ, আবাসন, সামাজিক নিরাপত্তা ও সার্ভিস ফিডব্যাক সম্বন্ধে যাবতীয় কর্ম ডিজিটালি সম্পাদন করতে সক্ষম হবেন। আজ রবিবার শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ […]

সাংবাদিকের ছেলে আশরাফুল ইসলাম মারুফ কাজী কোরআনের হাফেজ হলেন

বিডি২৪ভিউজ ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে কোরআনের হাফেজ হয়েছে সকলের প্রিয় মুখ মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী (১৬) নামের এক কিশোর। সে ঈশ্বরদী পৌর শহরের পূর্ব নূর-মহল্লার সাংবাদিক মুশফিকুর রহমান মিশনের ছেলে। আশরাফুল ইসলাম মারুফ কাজী সাড়া ইউনিয়নের ইলশামারী চৌধুরী পাড়ার হিদায়াতুন নূর হাফেজিয়া মাদ্রাসা ও আবাসিক হিফজ বিভাগের ছাত্র। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টার […]

আজকে দুর্ভিক্ষ নেই, হাহাকার নেই : শেখ হাসিনা

বিডি২৪ভিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। বিএনপির দুঃশাসনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আমাদের ক্ষমতায় রেখেছে। আজ ২০২৩ সাল, ১৫ বছরে আমরা বদলে যাওয়া বাংলাদেশে। আজকে দুর্ভিক্ষ নেই, মঙ্গা নেই, হাহাকার নেই।’ আজ শুক্রবার দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য আয়োজিত বরিশালের জনসভায় তিনি এ […]

বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা-উৎপাদনের রেকর্ড ছাড়াবে এপ্রিলে উৎপাদন

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড আগামী এপ্রিল-মে মাসে ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গরম বৃদ্ধি এবং সেচের চাহিদার কারণে এ চাহিদা বাড়বে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীতে বিদ্যুৎ ভবনে আসন্ন সেচ মৌসুমে সেচ পাম্পসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের […]

নির্বাচনে ইসির পর্যবেক্ষক কার্ড পাচ্ছেন জাপানের ১৬ জন

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হতে আবেদন করা জাপানের ১৬ জনকে ‘পর্যবেক্ষক’ কার্ড দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৯ ডিসেম্বর) ওই চিঠি ইসিতে পৌঁছেছে। চিঠিতে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় অবস্থিত জাপানিজ দূতাবাস থেকে আবেদনকৃত ১৬ জন নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা […]

বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ফসল রামপাল বিদ্যুৎকেন্দ্র

বিডি২৪ভিউজ ডেস্ক : শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের ‘রোল মডেল’ হিসাবে সারাবিশ্বে খ্যাতি অর্জন করেছে বাংলাদেশ। একের পর এক মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অল্প সময়ের মধ্যেই দেশের অর্থনৈতিক, সামাজিক, যোগাযোগ, ব্যবসাবাণিজ্য ও নাগরিক সুবিধার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বর্তমান সরকারের ১০টি বৃহৎ প্রকল্পের সুফল নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদন- দেব দুলাল […]